Advertisement

West Bengal Election Date: ভোটের দিন ঘোষণা কবে? জ্ঞানেশের সাংবাদিক বৈঠকের পরই মিলল আপডেট

পশ্চিমবঙ্গের সফর শেষ করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই ভোটের প্রস্তুতি খতিয়ে দেখেছেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সূত্রের খবর, ইতিমধ্যেই ভোট ঘোষণার প্রস্তুতি সেরে ফেলেছে কমিশন। সেক্ষেত্রে কবে ঘোষণা হতে পারে পশ্চিমবঙ্গের ভোট? রইল বিস্তারিত...

পশ্চিমবঙ্গে ভোটের দিন ঘোষণা নিয়ে বড় আপডেটপশ্চিমবঙ্গে ভোটের দিন ঘোষণা নিয়ে বড় আপডেট
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 10 Mar 2026,
  • अपडेटेड 4:16 PM IST
  • ভোটের প্রস্তুতি খতিয়ে দেখেছেন জাতীয় নির্বাচন কমিশনার
  • ভোট ঘোষণার প্রস্তুতি সেরে ফেলেছে কমিশন
  • কবে ঘোষণা করা হবে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট?

পশ্চিমবঙ্গে ২ দিনের সফর শেষ। এবার ভোট ঘোষণার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, ইতিমধ্যেই ভোট ঘোষণার দিনক্ষণও চূড়ান্ত করে ফেলেছে জ্ঞানেশ কুমারের টিম। 

নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী ১৫ মার্চের মধ্যেই পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে। 

মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠকে CEC জ্ঞানেশ কুমার জানিয়েছেন, পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের জন্য রাজ্যজুড়ে মোট ৬ কোটি ৪৪ লক্ষ ৫২ হাজার ৬০৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটগ্রহণ হবে মোট ৮০ হাজার ৭১৯টি ভোটকেন্দ্রে। 

পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট ২১০টি জেনারেল, ৬৮টি SC এবং ১৬টি ST আসন রয়েছে। রাজ্যের অধিকাংশ ভোটকেন্দ্রই গ্রামীণ এলাকায় অবস্থিত। গ্রামীণ এলাকায় ৬১ হাজার ১১টি বুথ রয়েছে। শহরাঞ্চলে ১৯ হাজার ৭০৮টি বুথ রয়েছে। এছাড়াও ৭৪টি বুথে বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিরা এবং ১০ হাজার ৩৬১টি বুথে মহিলারা ভোটগ্রহণের দায়িত্ব সামলাবেন। 

রাজ্যে ভোটারদের মধ্যে ৩ কোটি ২৮ লক্ষ ১০ হাজার ৮৭২ জন পুরুষ, ৩ কোটি ১৬ লক্ষ ৪০ হাজার ৫৮৫ জন মহিলা এবং ১ হাজার ১৫২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। এছাড়া মোট ৪ লক্ষ ১৬ হাজার ৮৯ জন বিশেষ ভাবে সক্ষম ভোটার রয়েছেন। ৮৫ থেকে ১০০ বছর বয়সী ভোটারের সংখ্যা প্রায় ৩ লক্ষ ৭৯ হাজার। 

তবে প্রায় ৫০ লক্ষ ভোটারের ভোটাধিকার সংক্রান্ত আপিল এখনও বিচারাধীন। এই বিষয়ে জুডিশিয়াল অফিসাররা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন জ্ঞানেশ কুমার। তাদের নির্দেশের পরই আবেদনকারীদের নাম সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করা হবে। 

 

Read more!
Advertisement
Advertisement