Advertisement

West Bengal Election Date: বিধানসভা ভোট মার্চে শুরুই হবে না? CEO মনোজের মন্তব্যে যা ইঙ্গিত মিলছে...

২৮ ফেব্রুয়ারি SIR-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। তা সত্ত্বেও এখনও একাধিক জটিলতা রয়েছে প্রক্রিয়া। সব মিলিয়ে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে SIR প্রক্রিয়া। এরপরই ঘোষণা করা হতে পারে ভোটের দিনক্ষণ। মার্চ মাসে ভোট শুরু হবে না বলেই কার্যত নিশ্চিত। সেক্ষেত্রে ভোট শুরু হতে পারে কবে?

বিধানসভা ভোট কবে? বিধানসভা ভোট কবে?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 27 Feb 2026,
  • अपडेटेड 11:00 AM IST
  • বাংলায় বিধানসভা নির্বাচন কবে?
  • ঠিক কবে ঘোষণা হতে পারে দিনক্ষণ?
  • মার্চের শুরু হচ্ছে না ভোট?

রাজ্যে SIR প্রক্রিয়া নিয়ে জটিলতা অব্যাহত। সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ হওয়ার ২৪ ঘণ্টা আগেও কত নাম বাদ যেতে পারে, কতজনের এখনও রয়েছে গিয়েছে 'লজিক্যাল ডিসক্রিপেন্সি', তা নিয়ে ধন্দ রয়েছে। জানা যাচ্ছে, শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলেও সেখানে থাকবে 'অ্যাজুডিকেশন' উল্লিখিত ভোটারদের নাম। তাঁরা আদৌ ভোট দিতে পারবেন কি না, তা জানা যাবে আগামী দিনে প্রকাশ হতে চলা সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে। আর এই সবকিছুর মধ্যে ভোটের নির্ঘণ্ট প্রকাশ যে আরও পিছিয়ে যাচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না। সেক্ষেত্রে কবে হবে বিধানসভা ভোট, এবং কত দফায়? 

২০২১ সালের নির্ঘণ্ট 
২০২১ সালের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছিল ২৬ ফেব্রুয়ারি। ৮ দফায় ভোট হয়েছিল। শুরু হয়েছিল ২৭ মার্চ থেকে। ২৯ এপ্রিল পর্যন্ত ভোট চলেছিল। ফলপ্রকাশ হয়েছিল ২ মে। 

SIR প্রক্রিয়া কবে শেষ হবে? 
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর জানিয়েছে, শনিবারের ফাইনাল ভোটার লিস্টে থাকবে ৭ কোটি ৮ লক্ষ নাম। জানা গিয়েছে, প্রথমে ৭ কোটি ৬৬ লক্ষ ভোটার ছিল, সেখান থেকে ৫৮ লক্ষ বাদ পড়েছে। সেখানে থাকবে 'অ্যাপ্রুভড' (নাম রয়েছে এবং ভোট দিতে পারবেন), 'ডিলিট' (নাম বাদ পড়েছে, ভোট দিতে পারবেন না) এবং 'অ্যাডজুডিকেশন' (জুডিশিয়াল অফিসাররা এখনও যাঁদের চেক করছেন, সাপ্লিমেন্টারি তালিকায় নাম উঠলে ভোট দিতে পারবেন) ক্যাটেগরির ভোটার। এছাড়া যাঁরা নতুন ভোটার তাঁদের আলাদা লিস্ট সাপ্লিমেন্টারি হিসেবে এই তালিকার সঙ্গেই যুক্ত করা থাকবে। 

ভোট কবে?
কমিশন সূত্রে খবর, সাপ্লিমেন্টারি লিস্ট বের করার প্রক্রিয়া শেষ হতে হতে মার্চের প্রথম সপ্তাহ গড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে SIR-এর সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হওয়ার আগে কি আদৌ ভোট ঘোষণা করা সম্ভব হবে, তা নিয়ে উঠছে প্রশ্ন। তেমনটা না হলে ভোট ঘোষণা হতেই মার্চের তৃতীয় সপ্তাহ হয়ে যেতে পারে। অর্থাৎ ভোট এপ্রিলে হবে বলে অনুমান। এখন প্রশ্ন উঠছে, ৭ মে বিধানসভার মেয়াদ শেষ হওয়ার ডেডলাইন হলে এপ্রিলেই ভোট শেষ করার বাধ্যবাধকতা থাকবে। ফলে এবারের ভোট কম দফাতেই হবে বলে মনে করা হচ্ছে। ৩ কিংবা ৪ দফায় ভোট হতে পারে বলে খবর। 

Advertisement

কেন পিছোতে পারে ভোট ঘোষণা?
১ মার্চ কমিশনের একটি প্রতিনিধি দল আসার কথা ছিল বঙ্গে। কিন্তু সেই দল আপাতত আসছে না। সূত্রের খবর, রাজ্যের তরফেই ওই প্রতিনিধি দলকে কয়েক দিন পরে আসার অনুরোধ করা হয়েছে। এই বৈঠক হওয়ার পর তবেই রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ আসার কথা। তারপর রাজ্য প্রশাসনের সঙ্গেও কয়েক দফায় বৈঠক হবে। পাশাপাশি, ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে কারও নাম না থাকলে, কোনও ভোটার DEO-র কাছে পাঁচ দিনের মধ্যে আবেদন করতে পারবেন। DEO যদি আবেদনের নিষ্পত্তি না করেন, তা হলে সংশ্লিষ্ট ভোটার রাজ্যের CEO-র কাছে পরের পাঁচ দিনের মধ্যে আবেদন করতে পারবেন। এই সমস্ত পর্ব শেষে ভোটের দিনক্ষণ ঘোষণার সম্ভাবনা। অর্থাৎ মার্চের তৃতীয় সপ্তাহ নাগাদ হতে পারে ভোটের দিনক্ষণ ঘোষণা। 

 

Read more!
Advertisement
Advertisement