Advertisement

Supplementary List: আজ ঠিক কখন সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট? এই ভাবে নাম চেক করুন

সোমবারই প্রকাশিত হতে চলেছে SIR-এর প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট। ২৮ ফেব্রুয়ারির পর থেকে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম বিবেচনাধীন বা অ্যাডজুডিকেশন অবস্থায় ছিল। এদিন তাঁদের মধ্যে থেকেই প্রায় ২৮ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণের সম্ভাবনা রয়েছে

কখন প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি ভোটার লিস্টকখন প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Mar 2026,
  • अपडेटेड 9:30 AM IST
  • সোমবারই প্রকাশিত হতে চলেছে SIR-এর প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট।
  • প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম বিবেচনাধীন বা অ্যাডজুডিকেশন অবস্থায় ছিল।
  • সোমবারই নির্বাচন কমিশন অনলাইনে এই ফাইল আপলোড নাও করতে পারে।

সোমবারই প্রকাশিত হতে চলেছে SIR-এর প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট। ২৮ ফেব্রুয়ারির পর থেকে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম বিবেচনাধীন বা অ্যাডজুডিকেশন অবস্থায় ছিল। এদিন তাঁদের মধ্যে থেকেই প্রায় ২৮ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণের সম্ভাবনা রয়েছে। কারণ রবিবার পর্যন্ত এই পরিমাণ ভোটারের ডকুমেন্টসই খতিয়ে দেখা সম্ভব হয়েছে।

কখন তালিকা প্রকাশিত হবে?

গত শনিবারই নির্বাচন কমিশন জানিয়েছিল সোমবার সন্ধ্যা ৭ টার আগে প্রকাশ করা হবে না সাপ্লিমেন্টারি তালিকা৷ এরপর রবিবার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন সোমবার সন্ধে নাগাদ প্রকাশিত হবে তালিকা৷

অনলাইনে নাম চেক করা যাবে?

প্রাথমিক ভাবে সোমবারই নির্বাচন কমিশন অনলাইনে এই ফাইল আপলোড নাও করতে পারে। বরং চূড়ান্ত তালিকার মতোই প্রকাশ করা হবে এই লিস্ট। জেলায় জেলায় জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে পৌঁছে যাবে এই লিস্ট। সেখান থেকেই বুথে বুথে টাঙিয়ে দেওয়া হবে এই তালিকা। পরে অনলাইনে পাওয়া যেতে পারে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। 

কী ভাবে  সাপ্লিমেন্টারি ভোটার তালিকা দেখবেন?

আপাতত বুথে বুথে গিয়েই নাম আছে কি না তা জানা যাবে। পরবর্তীতে এই লিস্ট অনলাইনে থাকবে দেখা যাবে বলেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।

কমিশনের সূত্রে খবর, প্রতিদিন প্রায় ২ লক্ষ নামের নিষ্পত্তি হচ্ছে। ইতিমধ্যেই প্রায় ২৮ লক্ষের ডকুমেন্টস ভ্যারিফিকেশন হয়ে গিয়েছে। আর বাকি থাকা নামের নিষ্পত্তিও দ্রুত করে দেওয়া হবে। তারপর প্রতি সপ্তাহেই এমন একটা করে লিস্ট প্রকাশ করা হবে।  সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যে বিবেচনাধীন ভোটারদের নামের নিষ্পত্তি করছেন বিচারবিভাগীয় অফিসাররা। এই কাজে প্রায় ৭০০ জন জুডিশিয়াল অফিসার নিয়োগ হয়েছেন বলে খবর। 
 

Read more!
Advertisement
Advertisement