Advertisement

Yogi Adityanath: এবার যোগীও আসছেন বাংলায়, রোড শো, সভা সহ ১২ কর্মসূচি, রবিবার শুরু

ভোটের মুখে বাংলায় প্রচারের তাপমাত্রা ক্রমশ বাড়াচ্ছে বিজেপি। নরেন্দ্র মোদী ও অমিত শাহের পর এবার রাজ্যে ঝোড়ো প্রচারে নামতে চলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গেরুয়া শিবিরের অন্দরের খবর, প্রায় এক ডজন, অর্থাৎ ১২টি কর্মসূচিতে অংশ নিয়ে তিনি ভোটমুখী বাংলায় প্রচারের ঝড় তুলবেন।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Apr 2026,
  • अपडेटेड 12:22 PM IST
  • ভোটের মুখে বাংলায় প্রচারের তাপমাত্রা ক্রমশ বাড়াচ্ছে বিজেপি।
  • নরেন্দ্র মোদী ও অমিত শাহের পর এবার রাজ্যে ঝোড়ো প্রচারে নামতে চলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

ভোটের মুখে বাংলায় প্রচারের তাপমাত্রা ক্রমশ বাড়াচ্ছে বিজেপি। নরেন্দ্র মোদী ও অমিত শাহের পর এবার রাজ্যে ঝোড়ো প্রচারে নামতে চলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গেরুয়া শিবিরের অন্দরের খবর, প্রায় এক ডজন, অর্থাৎ ১২টি কর্মসূচিতে অংশ নিয়ে তিনি ভোটমুখী বাংলায় প্রচারের ঝড় তুলবেন।

সূচি অনুযায়ী, রবিবার থেকেই প্রচারে নামছেন যোগী। প্রথম দিনেই বাঁকুড়ার পাত্রসায়ের এবং পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তাঁর হাইভোল্টেজ জনসভা হওয়ার কথা রয়েছে। প্রয়োজনে এই কর্মসূচির সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলেও বিজেপি সূত্রে ইঙ্গিত মিলছে। অর্থাৎ, বাংলার নির্বাচনী ময়দানে যোগীকে পূর্ণ শক্তিতে ব্যবহার করতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব।

বিজেপি কর্মীদের কাছে যোগী আদিত্যনাথ শুধু একজন মুখ্যমন্ত্রী নন, তিনি হিন্দুত্ব রাজনীতির অন্যতম মুখ। উত্তরপ্রদেশে অপরাধ দমনে তাঁর ‘বুলডোজার’ নীতি এবং দৃঢ় অবস্থান তাঁকে জাতীয় স্তরে আলাদা পরিচিতি দিয়েছে। সেই ভাবমূর্তিকেই সামনে রেখে বাংলার ভোটে হিন্দুত্বের বার্তা জোরালো করতে চাইছে বিজেপি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইতিমধ্যেই বাংলায় জোরদার প্রচার চালাচ্ছে পদ্ম শিবির। তার মধ্যেই যোগীর এই ধারাবাহিক কর্মসূচি দলের কর্মী-সমর্থকদের আরও উজ্জীবিত করতে পারে। পাশাপাশি, হিন্দু ভোটব্যাঙ্ককে একত্রিত করার কৌশল হিসেবেও এই প্রচার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

সব মিলিয়ে, বাংলার ভোটযুদ্ধে নতুন মাত্রা যোগ করতে চলেছে যোগী আদিত্যনাথের এই ঝড়ো প্রচার। এখন নজর থাকবে, রাজ্যে এসে তিনি ঠিক কী বার্তা দেন এবং তা ভোটারদের মনে কতটা প্রভাব ফেলে।

 

Read more!
Advertisement
Advertisement