অনুপ্রবেশ নিয়ে ফের হুঙ্কার শাহের। বোলপুরের সভামঞ্চ থেকে অমিত শাহ হুঙ্কার দিয়ে বলেন, "এই নির্বাচন অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে, দেশের বাইরে পাঠানোর নির্বাচন। মমতা বন্দ্য়োপাধ্যায়, ভাইপো এই কাজ করতে পারবে? এরা তো সীমান্ত সুরক্ষিত করতে কাঁটাতার দেওয়ার জন্য BSF-কে জমিও দেয় না।" এরপরই স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস, বিজেপি সরকার গঠনের পর ৪৫ দিনের মধ্যে সীমান্ত সুরক্ষিত করা হবে। সীমান্তে যেখানে তৃণমূল সরকার জমি দিচ্ছে না, সেখানে ৪৫ দিনের মধ্যে জমি দিয়ে সীমান্তে বেড়া দেওয়ার কাজ সম্পন্ন করা হবে।