রাজ্যে বিজেপি সরকার গড়লে গোর্খা ইস্যুর বিহিত হবে বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন ভার্চুয়ালি দার্জিলিং ও কার্শিয়াং বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে ভাষণ দেন। তিনি বলেন, গোর্খা সমস্যার সমাধানে গত দেড় বছরে তিন বার মমতাদিদিকে বৈঠকে ডাকা হয়েছে। কিন্তু দিদি বা সরকারের কোনও প্রতিনিধি দিল্লি যায়নি। এরপর আমি বিরক্ত হয়ে রাজ্যে একজন প্রতিনিধি পাঠাই। কিন্তু তাঁকেও সরকার সময় দেয়নি'।