কালীঘাটের পর মঙ্গলে দক্ষিণেশ্বরে পুজো দিলেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সঙ্গে গেলেন বেলুড় মঠেও। সঙ্গে আবারও বিক্ষোভের মুখে পড়লেন মুখ্য নির্বাচন কমিশনার। ফের জ্ঞানেশ কুমারকে দেখানো হল কালো পতাকা। মঙ্গলবার দক্ষিণেশ্বর মন্দিরে ঢোকার ও বেরোনোর সময় পরপর দু'বার কালো পতাকা দেখানো হল জ্ঞানেশকে। তবে সাংবাদিকদের মুখোমুখি তিনি জানান, 'পশ্চিমবঙ্গের ভোট হিংসামুক্ত এবং চাপমুক্ত হবে। যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই দিকে নজর থাকবে। হিংসামুক্ত এবং শান্তিপূর্ণ নির্বাচন করাই কমিশনে লক্ষ্য। ভোটে কোনও ধরনের হিংসা মেনে নেওয়া হবে না। এক্ষেত্রে 'জিরো টলারেন্স' নীতি নিচ্ছে কমিশন।'