মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তোলেন, 'আজ দমদম এয়ারপোর্টে আমার গাড়ির সামনে চলে আসে সেন্ট্রাল ফোর্স। আমি বললাম, চেক করো চেক করো। তৃণমূলের লিডারের গাড়ি চেক হলে কেন প্রধানমন্ত্রীর গাড়ি চেক হবে না? স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি চেক হবে না?' মনোজ আগরওয়াল CEO, West Bengal এই অভিযোগ প্রসঙ্গে বলেন, 'মাননীয় মুখ্যমন্ত্রীর গাড়ি চেকিং হয়েছে, এই ধরনের কোনও খবর নেই।'