মমতার ধর্না প্রসঙ্গে গিরিরাজ সিং বলেন, 'বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতের নাগরিকত্ব দেওয়ার দাবিতে ধর্না করছেন উনি। বাংলার হিন্দুরা, বাংলার জনতা এগুলো বরদাস্ত করবে না। অবৈধ ভাবে মমতা ওই অনুপ্রবেশকারীদের আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে দিয়েছেন। দেশের জন্য, দেশের সুরক্ষা ও নিরাপত্তার জন্য এটা কলঙ্ক। মমতা বন্দ্যোপাধ্যায় সুরাবর্দির ভূমিকা পালন করছেন। অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দেওয়াই তাঁর লক্ষ্য, তাই এই ধর্না।'