রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে দলের টিকিট না পেয়ে ক্ষুব্ধ খগেশ্বর রায়। ওই কেন্দ্রে স্বপ্না বর্মনকে প্রার্থী করেছে তৃণমূল। খগেশ্বর রায়ের কথায়,'টাকার কাছে হেরে গেলাম। তৃণমূল দল না করেও টিকিট দেওয়া হল'। জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের পদ ছাড়ার কথা ঘোষণা করেন।