খড়গপুরে কৌশল্যার শ্মশান কালীপুজোর মেলায় দিলীপ ঘোষ। মুখোমুখি তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। থমকে দাঁড়ান প্রদীপ। এগিয়ে এসে হাত বাড়িয়ে দেন দিলীপ ঘোষ। দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এই সৌজন্য বিনিময় নজর কেড়ে নেয় সকলের। একদিকে জয় শ্রী রাম। অন্যদিকে জয় বাংলা স্লোগান।