'রেলে করে লোক নিয়ে আসবে। বাসে করে লোক আনবে। মোটাভাইদের জায়গা থেকেও লোক নিয়ে আসছে। খবর আমি জানি। ১৯টা রাজ্য আর ভারত সরকার সব মিলে একজায়গায় জড় হয়েছে। আমি একা লড়ে যাচ্ছি মানুষকে নিয়ে।', আজ সিউড়ির ইরিগেশন কলোনির মাঠের জনসভায় বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে এভাবেই নিশানা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বার্তা স্পষ্ট, একদিকে তিনি। অন্যদিকে বিজেপিশাসিত সব রাজ্য। এই অসম লড়াইতেও তিনি এগিয়ে থাকবেন।