একসময়ের মন্ত্রিসভার সদস্য সাবিত্রী মিত্রকে মানিকচক থেকে টিকিট না দেওয়া নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। মানিকচকে শনিবার ভোটের প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করলেন, কেন ওই কেন্দ্র প্রার্থীবদল করা হল। মমতা বলেন, 'সাবিত্রী আজ অসুস্থ। আসতে পারেনি। ও ভুতনির চক নিয়ে অনেকবার কথা বলেছে। সে শয্যাশায়ী। তাই টিকিট দিতে পারিনি। নতুন প্রার্থী কবিতাকে টিকিট দিয়েছি। এখানে আসব আর ওকে ভুলে যাব, হয় নাকি!'