বিজেপি ক্ষমতায় এলে কী খেতে দেবে না, তা বুঝিয়ে দিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাঁর কথায়, 'মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, বিজেপি এলে মাছ, মাংস, ডিম খেতে দেবে না। এটা কোনও বিশ্বাসযোগ্য ব্যাপার? বলুন তো! মহারাষ্ট্রে দেখুন, রাস্তায় মাছ ভাজছে আর বেচছে, রাজস্থান, ভোপালে শ্যুটিং করে এলাম। যত বিজেপি শাসিত রাজ্য আছে, সেখানে এই সব কিছু খেতে পারা যায়। উনি আসলে যেটা বলতে চাইছেন, সেটা বুঝিয়ে দিচ্ছি। উনি নাকটা ঘুরিয়ে দেখাচ্ছেন। আমরা একটা মাংস নিশ্চয়ই খেতে দেব না, যেটা আমাদের হিন্দুদের কাছে পবিত্র। উনি বলতে চাইছেন, ওই মাংসটা খেতে দেবে না, আমি এলে তোদের ভরপুর খাওয়াবো।'