প্রার্থী তালিকা ঘোষণার আগে মঙ্গলবার সকালে একের পরে এক চমক তৃণমূলের। এ বার তৃণমূলে যোগ দিলেন পবিত্র কর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি। পবিত্র নন্দীগ্রাম-২ ব্লকের বোয়াল-১ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন BJP নেতা। শোনা যাচ্ছে তিনি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী হতে পারেন।