হলদিয়ার সভায় দাঁড়িয়ে বাংলার জনগণকে ৬ গ্যারেন্টি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমত তাঁর দাবি, ভয়ের জায়গা আর থাকবে না। বরং বিজেপি সরকারে এলে জনগণকে ভরসা দেওয়া হবে। দ্বিতীয়ত, বিজেপি সরকারে এলে সরকারি সিস্টেম, জনতাকে জবাব দেবে। তৃতীয়ত, তৃণমূলের আমলে যেই সকল দুর্নীতি হয়েছে বা রেপ হয়েছে, সেই সব কেসের ফাইল খুলবে। মোদীর চতুর্থ গ্যারান্টি হল, তৃণমূলের রাজের সময় যেই সকল মানুষ দুর্নীতি করেছে, তাঁদের জায়গা হবে জেলে। মন্ত্রী হোক বা যেই হোক, আইন সবার হিসেব করবে। তৃণমূলের কোনও গুণ্ডাকে ছাড়া হবে না না। পয়সা খেতে দেওয়া হবে না। পঞ্চমত, যাঁরা শরণার্থী হয়ে ভারতে এসেছেন, তাঁদের সব অধিকার দেওয়া হবে। অন্যদিকে অনুপ্রবেশকারীদের বের করা হবে। দেশকে সুরক্ষিত রাখা হবে। ষষ্ঠ গ্যারান্টি, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে সপ্তম পে কমিশন লাগু হবে। তাতেই সরকারি কর্মচারীদের মাইনে বাড়বে। অর্থাৎ বিজেপি সরকারে এলে ঠিক কী কী কাজ হবে, সেটা আজ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদী।