'রাজনৈতিক লড়াই লড়ছে সিপিএমের তরুণ প্রজন্ম। বাকিরা সোশ্যাল মিডিয়ায়। কোন আদর্শের ভিত্তিতে হুমায়ুনের সঙ্গে বৈঠক করছেন? কোন আদর্শের ভিত্তিতে লক্ষ্মীর ভাণ্ডারকে ভিক্ষা বলেন? সিপিএমের আদর্শ কী?' প্রতীক উর রহমানকে দলে নিয়ে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতীক উরের সঙ্গে তৃণমূলের ডিল হয়েছে বলে বাম সমর্থকরা দাবি করছেন। তাঁর কথায়, দাদা দল টিকিট দিলেও নেব না। আগেই ঘোষণা করে দিলেন,'সে বেইমান, গদ্দার। কারণ আপনার স্তাবকে পরিণত হয়নি। খুব গায়ে জ্বালা সেলিমবাবুদের'। প্রতীক উর বললেন,'আমার নীতি বিজেপিকে আটকানো। কী ডিল হয়েছে? বিজেপিকে আটকাব'।