ছাব্বিশের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের যুবসাথী স্কিম হিট! জেলায় জেলায় ক্যাম্পগুলিতে বিরাট লাইন ফর্ম তোলার। বাংলার লক্ষ লক্ষ বেকার যুবক, যুবতী বিভিন্ন ব্লকে ক্যাম্পে লাইন দিচ্ছেন। এরই মধ্যে পুরুলিয়া জেলায় দেখা গেল, বিরোধীদলের নেত্রীও যুবসাথীর লাইনে। বিজেপি যুবসাথীকে ভাতার রাজনীতি ও বাংলায় বেকারত্ব ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে যখন নিশানা করছে, তখন পুরুলিয়ার বান্দোয়ানে যুবসাথীর লাইনে দেখা গেল স্থানীয় বিজেপি নেত্রীকে। তাও আবার মণ্ডল সহসভাপতি। বান্দোয়ান মণ্ডল-২ সহ সভাপতি বিজেপি নেত্রী মল্লিকা ভুঁইয়া যুবসাথীর জন্য আবেদন করলেন। তাঁর কথায়, 'আমার দল এই প্রকল্পের সমালোচনা করলেও, কিন্তু আমি একজন শিক্ষিত যুবতী। তাই এই প্রকল্পে আবেদন করছি। আমি স্নাতক করে এখন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে মাস্টার ডিগ্রি করছি। এখনও কোনও স্থায়ী রোজগার নেই আমার।'