‘জয় বাংলা’ স্লোগান শুনে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষকে হাসিমুখে সামাল দিতে হল পরিস্থিতি। ‘গান্ধীগিরি’ দেখিয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতাকে জাপটে ধরে চুমু খেলেন শিবপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। তাতে দেখা গিয়েছে, ওই তৃণমূল নেতা ক্রমাগত হাত উঁচিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েই চলেছেন। রুদ্রনীল হাসিমুখে তাঁকে জড়িয়ে জাপটে ধরেছেন। যা দেখে তাজ্জব ঘটনাস্থলে উপস্থিত প্রায় সকলেই। একবার জড়িয়ে ধরছেন, একবার গাল টিপছেন, একবার চুমু খাচ্ছেন। কী সব করছেন, দেখুন।