মালদার মোথাবাড়ির ঘটনায় সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়লেন রাজ্য়ের মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা। দেশের প্রধান বিচারপতি তাঁকে প্রশ্ন করেন, 'আপনি প্রধান বিচারপতির ফোনও ধরেন না?' দুষ্মন্ত নারিয়ালাকে কড়া ভাষায় ভর্ৎসনা করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, 'আমরা কি এটা ধরে নেব, রাজ্য রাজনীতি সচিব পর্যায়ে প্রবেশ করেছে?' পাশাপাশি বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, 'কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ক্ষমতা চান।'