কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। বিষ্ণুপ্রসাদের এই দলবদল নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষ, '২০২৪ সালের লোকসভা ভোটে রাজু বিস্তের বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়েছিলেন বিষ্ণুপ্রসাদ। ২০ লক্ষের মধ্যে ৫ হাজার ভোট পেয়েছে। আমরা দীপাঞ্জন চক্রবর্তীর মতো প্রাক্তন NSG-কে নিয়েছি। উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের বউনি হবে না। তৃণমূল কংগ্রেসের ৫০ জন টিকিট পাবে না জেনে বিজেপি-তে আসতে চায়। কিন্তু আমরা নেব না। আমরা দেখেশুনে নিই।' বস্তুত কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ বহু দিন ধরেই বিজেপি-তে বেসুরো ছিলেন। বিধানসভাতেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সুখ্যাতি করতেন। এখন প্রশ্ন, ছাব্বিশে কার্শিয়াঙে কি টিকিট পাবেন বিষ্ণুপ্রসাদ?