প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ বাবুল সুপ্রিয়। টানলেন অমিতাভ বচ্চনকেও। বললেন, 'আমাদের হাতে দুই সুপারস্টার, অমিতাভ বচ্চন আর প্রধানমন্ত্রী মোদী। দুজনেই আজ বাঙালি মহিলাদের হাতে নিয়ন্ত্রিত। একজনকে করছেন জয়া বচ্চন, অন্যজনকে মমতা বন্দ্যোপাধ্যায়!' বস্তুত, নরেন্দ্র মোদী ও অমিত শাহকে নিজের প্রাক্তন বস বলেও সম্বোধন করলেন বাবুল সুপ্রিয়।