'কলম্বিয়া বা ভিয়েতনাম পালিয়ে যাবেন না তো! এটা তো ওঁর ট্র্যাক রেকর্ড। নির্বাচন থাকলে পালিয়ে যান'। কটাক্ষ করলেন ব্রাত্য বসু। কুণাল বললেন,'মহারাষ্ট্র, বিহার, হরিয়ানায় ব্যর্থ হয়েছেন। আপনাদের দল থেকে গাদা গাদা বিধায়ক ছেড়ে দিচ্ছেন। ভোট কেটে কেন বিরক্ত করতে আসছেন? ওঁর গা জ্বলছে, রাহুলের নেতৃত্ব ফ্লপ। মমতা হারিয়ে দিলে জাতীয় রাজনীতিতে তৃণমূলের গুরুত্ব বেড়ে যাবে। সেই গায়ের জ্বালায় এখানে আসছেন'।