Bangladesh Election 2026 Live: বাংলাদেশে গণনাতে ৫০ আসনে এগিয়ে BNP, ১৮ টি দখলের পথে জামাত শিবির

Aajtak Bangla | ঢাকা, বাংলাদেশ | 12 Feb 2026, 9:29 PM IST

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেড়ে যাওয়া কুর্সিতে কে বসবেন? তা নির্ধারণ করতেই ভোটাধিকার প্রয়োগ বাংলাদেশের। দৌড়ে এখন দু’জন প্রতিদ্বন্ধী। দ্যপ্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেখ রহমান এবং কট্টরপন্থী ইসলামি সংগঠন জামায়েত ইসলামির আমির শফিকুর রহমান। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত ভোটগ্রহণ। বাংলাদেশ জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে নির্বাচন হবে। একই সঙ্গে হবে জুলাই সনদ নিয়ে গণভোটও।

বাংলাদেশ নির্বাচন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেড়ে যাওয়া কুর্সিতে কে বসবেন? তা নির্ধারণ করতেই ভোটাধিকার প্রয়োগ বাংলাদেশের। দৌড়ে এখন দু’জন প্রতিদ্বন্ধী। দ্যপ্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেখ রহমান এবং  কট্টরপন্থী ইসলামি সংগঠন জামায়েত ইসলামির আমির শফিকুর রহমান। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত ভোটগ্রহণ। বাংলাদেশ জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে নির্বাচন হবে। একই সঙ্গে হবে জুলাই সনদ নিয়ে গণভোটও।

ছাত্র আন্দোলনকে অনুঘটক করে শুরু হওয়া গণবিক্ষোভের জেরে ২০২৪ সালে ৫ অগাস্ট পতন ঘটেছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লিগ সরকারের। হাসিনা তাঁর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন। ক্ষমতার বসেছিল নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। যুদ্ধাপরাধ এবং গণহত্যার অভিযোগে ইউনূসের জমানায় ফাঁসির সাজা হয়েছে হাসিনার। অধিকাংশ জনমত সমীক্ষা রিপোর্টেই এগিয়ে রাখা হয়েছে BNP-কে।

শেখ হাসিনা দেশ ছাড়া। আর খালেদা জিয়া প্রয়াত। দীর্ঘ ৩৫ বছর পরে এই প্রথম বাংলাদেশের ভোটে বেগমদের ছাড়াই। ১৮ মাস মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তিকালীন সরকারের আওতায় থাকার পরে এখন দেখার হাসিনার গদিতে কাকে বসান ওপার বাংলার নাগরিকরা। 

9:29 PM (2 months ago)

এগিয়ে বিএনপি

Posted by :- Soumen Karmakar

বাংলাদেশের সাধারণ নির্বাচনের ২৯৯টি আসনের মধ্যে ৫২টির ফলাফল ঘোষণা করা হয়েছে।তারেক রহমানের দল বিএনপি ৫০টি আসনে এগিয়ে রয়েছে। সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, জামাত ইসলামি ১৮টি আসনে এগিয়ে। 

8:46 PM (2 months ago)

৩ আসনে এগিয়ে বিএনপি

Posted by :- Soumen Karmakar

বাংলাদেশে ভোটের ফলাফল সামনে আসতে শুরু করেছে। ৩ আসনে এগিয়ে রয়েছে বিএনপির জোট। সেখানে জামাত এখনও পর্যন্ত ১ আসনে এগিয়ে। 

8:31 PM (2 months ago)

তারেক রহমানের দলের খাতা খুলল

Posted by :- Madhurma Dev

ঝিনাইদহ-১ (শৈলকূপা) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মো. আসাদুজ্জামান বেসরকারি ফলাফল অনুসারে জয়ী হয়েছেন। তিনি মোট ১,৭১,৫৯৮ ভোট পেয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামাত-ই-ইসলামীর প্রার্থী আবু সালেহ মোঃ মতিউর রহমান,  তিনি মোট ৫৫,৫৭৭ ভোট পেয়েছেন।

7:57 PM (2 months ago)

রংপুর-২ আসনে এগিয়ে জামাত

Posted by :- Madhurma Dev

প্রথম আলো সূত্রে খবর, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের ১৩৭টি কেন্দ্রের মধ্যে ৫ কেন্দ্রের প্রাপ্ত ভোটে এগিয়ে আছেন জামাত-ই-ইসলামীর প্রার্থী এটিএম আজহারুল ইসলাম। তিনি পেয়েছেন ৪ হাজার ৫৩৪ ভোট। বিএনপির মোহাম্মদ আলী সরকার পেয়েছেন ২ হাজার ৫০৯ ভোট। জাতীয় পার্টির আনিছুল ইসলাম মণ্ডল পেয়েছেন ১ হাজার ৩৬৮ ভোট।

7:32 PM (2 months ago)

সজাগ থাকার আহ্বান BNP-র

Posted by :- sumana

বিএনপির বিজয় অনিবার্য, ভোটের চূড়ান্ত ফল না পাওয়া পর্যন্ত নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছে দলটির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদিক সম্মেলনে এই আহ্বান জানান তিনি।

7:27 PM (2 months ago)

বাংলাদেশে ৭ জনের মৃত্যু

Posted by :- Soumen Karmakar


বাংলাদেশের নির্বাচনে ভোট গ্রহণের দিন বিএনপির নেতা, পোলিং অফিসার-সহ মোট ৭ জন মারা গিয়েছেন। যদিও মৃত্যু ঘিরে অভিযোগ ও পাল্টা অভিযোগের রাজনীতি শুরু হয়েছে। 

7:08 PM (2 months ago)

ভোটের ফলাফল যা আসবে মেনে নেব : জামাত প্রধান

Posted by :- Soumen Karmakar

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলে যা ফলাফল আসবে তাই মেনে নেবেন। জানালেন জামাত ইসলামির প্রধান। তিনি জানান, বাংলাদেশের মানুষ সাংবিধানিক অধিকার ভোগ করবে। দেশের আইনশৃঙ্খলা গুরুত্বপূর্ণ। 

6:37 PM (2 months ago)

জামাতের আমির এগিয়ে

Posted by :- sumana


ঢাকা-১৫ আসনে (মিরপুর, ডিএনসিসি ওয়ার্ড ৪, ১৩, ১৪, ক্যান্টনমেন্ট, ডিএনসিসি ওয়ার্ড ১৬) ভোটের ১টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ৯৬৯টি ভোট পেয়ে এগিয়ে আছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের মনোনীত বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান পেয়েছেন ৫২৮টি ভোট।

6:18 PM (2 months ago)

আওয়ামী লিগ নেতার ভোট বয়কট

Posted by :- Arindam

শেখ হাসিনার সরকারের প্রাক্তন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী (২০২০–২০২৪) এবং প্রবীণ আওয়ামী লিগ নেতা এস এম রেজাউল করিম নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোট বয়কটের ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে দেশ রূপান্তর। তিনি নারায়ণগঞ্জ–৩ আসনে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন। বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে তিনি নির্বাচনে অনিয়ম দেখতে পেয়েছেন। তাঁর অভিযোগ, বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নেতাকর্মীরা এজেন্টদের বের করে দিয়ে ভুয়ো ভোট দিয়েছেন।

6:03 PM (2 months ago)

কীভাবে হচ্ছে গণনা?

Posted by :- sumana


ইসি সূত্র জানায়, গণনার সময় প্রথমে সংসদ নির্বাচনের ব্যালট ও গণভোটের ব্যালট আলাদা করা হবে। এরপর আলাদা আলাদা দলে ভাগ হয়ে আধিকারিকরা সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনা করবেন।

5:44 PM (2 months ago)

'বহু কেন্দ্র ফাঁকা ছিল, ভুয়ো নির্বাচন,' বাংলাদেশের ভোট নিয়ে বিবৃতি দিলেন শেখ হাসিনা

Posted by :- Arindam

বাংলাদেশে ভোটদানের হার কম হওয়া নিয়ে সরব হলেন দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের তরফে বিবৃতিতে বলা হল, খুনি-ফ্যাসিস্ট ইউনুসের সাজানো ভুয়ো নির্বাচন প্রত্যাখ্যান করার জন্য জনগণের নেতা শেখ হাসিনা দেশের সর্বস্তরের মানুষ, মা-বোন এবং সংখ্যালঘু সম্প্রদায়সহ—সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। অবৈধ ও অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনুসের আয়োজিত তথাকথিত এই নির্বাচন আসলে ছিল একটি সুপরিকল্পিত প্রহসন। জনগণের ভোটাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সংবিধানের চেতনাকে অগ্রাহ্য করে আওয়ামী লিগ ও ভোটারবিহীন এক প্রতারণামূলক নির্বাচন আয়োজন করা হয়। ১১ ফেব্রুয়ারির সন্ধ্যা থেকেই কেন্দ্র দখল, গুলিবর্ষণ, ব্যাপকভাবে টাকা দিয়ে ভোট কেনা, ব্যালট পেপারে সিল মারা এবং ফলাফল শিটে এজেন্টদের জোর করে সই নেওয়ার মাধ্যমে এই প্রহসনের সূচনা হয়। ১২ ফেব্রুয়ারির সকাল থেকে দেশের অধিকাংশ কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল অত্যন্ত কম। রাজধানীসহ অনেক জায়গায় বহু কেন্দ্র কার্যত ফাঁকা ছিল। নির্বাচন কমিশনের ব্রিফিং অনুযায়ী সকাল ১১টা পর্যন্ত (সাড়ে তিন ঘণ্টায়) ভোট পড়েছে মাত্র ১৪.৯৬ শতাংশ। ভোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে এত কম অংশগ্রহণই প্রমাণ করে যে আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন জনগণ বর্জন করেছে। গত কয়েকদিন ধরে আওয়ামী লিগ ভোটার, সমর্থক, শুভানুধ্যায়ী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, গ্রেফতার, ভয়ভীতি প্রদর্শন ও আতঙ্কের পরিবেশ তৈরি করে জোর করে ভোটকেন্দ্রে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবুও সব ভয় উপেক্ষা করে তারা এই ভুয়া নির্বাচন বর্জন করেছে। ফলে দেশের অধিকাংশ কেন্দ্র কার্যত ভোটারশূন্য হয়ে পড়ে। এছাড়া বিশেষ করে ঢাকায় ভোটার তালিকায় অস্বাভাবিক হারে ভোটার বৃদ্ধির বিষয়টি অত্যন্ত সন্দেহজনক ও অবিশ্বাস্য বলে পর্যবেক্ষণ করা হয়েছে। এই পরিস্থিতিতে ভোটারবিহীন, অবৈধ ও অসাংবিধানিক নির্বাচন বাতিল, ইউনুসের পদত্যাগ, মিথ্যা মামলা প্রত্যাহার, সব রাজনৈতিক বন্দি, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী ও পেশাজীবীদের মুক্তি, আওয়ামী লিগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে।

5:42 PM (2 months ago)

সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

Posted by :- sumana

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর অনুষ্ঠিত গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনূস। আজ এক বিবৃতিতে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছেন।
 

5:37 PM (2 months ago)

'জয়ী হলে মিছিল বা স্লোগান নয়', জামাত-ই-ইসলামির আমির শফিকুর রহমানের পোস্ট

Posted by :- Madhurma Dev

বাংলাদেশ জামাত-ই-ইসলামির আমির শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয়েছে। তিনি দাবি করেন, বিজয়ী হলে মিছিল বা স্লোগান দেওয়া হবে না। সিজদা পড়া হবে।

5:26 PM (2 months ago)

১৮ কোটি মানুষের সরকার কায়েম হবে: শফিকুর রহমান

Posted by :- Arindam

বাংলাদেশে জামাত ই ইসলামি ক্ষমতায় আসবে কিনা, তা এখনও বলা যাচ্ছে না। সবে শুরু হয়েছে ভোটগণনা। সংবাদমাধ্যম 'প্রথম আলো' জানাচ্ছে,  জামাত প্রধান শফিকুর রহমান  বলেছেন, ‘আমরা চাই, সরকারটা হোক জনগণের, কোনও দলের নয়, ব্যক্তির নয়, পরিবারের নয়। দল, ব্যক্তি ও পরিবারের গণ্ডি অতিক্রম করে ১৮ কোটি মানুষের সরকার কায়েম হবে আগামীকাল থেকে। সেটাই আমরা আশা করি।’

4:52 PM (2 months ago)

ভোট গণনা শুরু বাংলাদেশে

Posted by :- Arindam

বাংলাদেশে ভোট গণনা শুরু হয়ে গেল। বিবিসি জানাচ্ছে, ৬ লাখ ৪৮ হাজার পোস্টাল ব্যালট নির্বাচন কমিশনের কাছে এসেছে। এবারই প্রথমবার পোস্টাল ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এর বাইরে বাংলাদেশের কারাগারে থাকা বন্দিরা এবং নির্বাচনী দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তারা পোস্টাল ব্যালট দেওয়ার সুযোগ পেয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার 'পোস্টাল ভোট বিডি' অ্যাপে নিবন্ধন করেছিলেন। তাদের মধ্যে সাত লাখ ৬১ হাজার ১৩৮ জন প্রবাসী বাংলাদেশি।

4:13 PM (2 months ago)

বাংলাদেশে ভোটগ্রহণ শেষ 

Posted by :- Madhurma Dev

ত্রয়োদশ সাধারণ নির্বাচন শেষ হয়েছে, প্রথম আলো সূত্রে খবর। দুটি জেলায় ককটেল বিস্ফোরণসহ বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণই ছিল। এর মধ্যে খুলনা সদরের আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে দুই পক্ষের মধ্যে হট্টগোলে মহিবুজ্জামান কচি নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

4:12 PM (2 months ago)

বাংলাদেশ নির্বাচন ২০২৬: কুমিল্লায় ভোটকেন্দ্রের কাছে ককটেল বিস্ফোরণ

Posted by :- Arindam

সংবাদমাধ্যম প্রথম আলো-র খবর অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার আটাকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের কাছে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহু ভোটার কেন্দ্র ছেড়ে সরে যান। খবর পেয়ে সেনাবাহিনী ও বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পরে আবার ভোটগ্রহণ শুরু হয়েছে।

4:12 PM (2 months ago)

বাংলাদেশ নির্বাচন ২০২৬: গাজীপুরে কারচুপির অভিযোগে তিন ভোটকর্মী প্রত্যাহার

Posted by :- Arindam

ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, গাজীপুর-৩ আসনের শ্রীপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের একটি মহিলা ভোটকেন্দ্রে কারচুপির অভিযোগ ওঠে। সকাল প্রায় ১১টা নাগাদ ওই কেন্দ্র থেকে এক সহকারী প্রিসাইডিং অফিসার এবং দুই পোলিং এজেন্টকে প্রত্যাহার করা হয়।

4:08 PM (2 months ago)

কুমিল্লার বুথে ককটেল বোমা বিস্ফোরণের খবর

Posted by :- Rupsa

প্রথম আলোর খবর অনুযায়ী, কুমিল্লার আতাকাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের কাছে দুপুরের দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই কেন্দ্র ছেড়ে নিরাপদ স্থানে সরে যান। পরে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং কিছু সময় পর আবারও ভোটগ্রহণ শুরু হয়। কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ৭টি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। 

4:06 PM (2 months ago)

বেলা ২ টো পর্যন্ত ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ: ইসি সচিব

Posted by :- sumana

বেলা ২ টো পর্যন্ত ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ বিকেল সোয়া চারটার দিকে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, হিংসা ও অনিয়মের কিছু অভিযোগ এসেছে। এগুলো খতিয়ে দেখা হচ্ছে। 

3:36 PM (2 months ago)

মিথ্যার হার অনিবার্য: শফিকুর রহমান

Posted by :- Arindam

জামাত ই ইসলামির শফিকুর রহমান বলেছেন, সত্য প্রকাশ হোক। মিথ্যার হার অনিবার্য। বৃহস্পতিবার বিকেল ৩টের পর ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। তিনি ভোটারদের অবাধে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়ে সতর্ক করেন, 'কেউ আপনার অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে, তাদের কোনও সুযোগ দেবেন না।” পাশাপাশি তিনি আরও লেখেন, 'আপনার সামনে যে কোনও অনিয়ম ঘটলে তা নথিবদ্ধ করুন এবং মানুষকে জানান কারা এতে জড়িত। সত্য প্রকাশ হোক। মিথ্যার পরাজয় অনিবার্য।'

3:30 PM (2 months ago)

বাংলাদেশে নির্বাচিত সরকার ১৮ ফেব্রুয়ারির মধ্যেই

Posted by :- Arindam

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, রমজান মাস শুরু হওয়ার আগেই, ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। দেশ রূপান্তর পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার রাজধানীর ঢাকা-৮ আসনের রমনা থানার অন্তর্গত সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রের ভোটকেন্দ্রে নিজের ভোট দেওয়ার পর তিনি এই মন্তব্য করেন।

3:13 PM (2 months ago)

বাংলাদেশ ভোটে অনিয়মের অভিযোগ তুলছে জামাত-ই ইসলামি

Posted by :- Sayan

বাংলাদেশ ভোটে অনিয়মের অভিযোগ তুলছে জামাত-ই ইসলামি। ইতিমধ্যেই তাদের পক্ষ থেকে ১০০-এরও বেশি ভিডিও তুলে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। তারা দাবি করেছে যে শুধু কুমিল্লায় ৩০ জন পোলিং এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়া হয়েছে।

3:13 PM (2 months ago)

হিংসার ঘটনার মাঝেই এক্স পোস্ট জামাত প্রধানের 

Posted by :- Rupsa

বাংলাদেশ জামাত-ই-ইসলামির আমিক শফিকুর রহমান এক্স হ্যান্ডলে পোস্ট করেন, 'এই ঐতিহাসিক মুহূর্ত সংরক্ষণ করে রাখুন।' দেশজুড়ে এই নির্বাচনকে ঘিরে হিংসা ও অনিয়মের একের পর এক অভিযোগ সামনে আসছে। তার মধ্যেই পোস্ট জামাত প্রধানের। ঢাকার কিছু এলাকায় অনিয়ম ও ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন। তার দাবি, 'একটি কেন্দ্রেও যদি অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি করা হয়… তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।' তিনি আরও বলেন, 'প্রিসাইডিং কর্মকর্তারা ব্যালট সিল করে রাখার যে অভিযোগ উঠেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।'

2:54 PM (2 months ago)

বিএনপির বিজয় সুনিশ্চিত: মাহদী আমিন

Posted by :- sumana

বিএনপির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, দীর্ঘদিন পর মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে। জনগণের এই ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত হতে চলেছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে দলের নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মাহদী আমিন।

2:38 PM (2 months ago)

নোয়াখালিতে সন্ত্রাসবাদী হামলা, আহত সাংবাদিক সহ ৩০ NCP সদস্য 

Posted by :- Rupsa

ভোটের মাঝেই নোয়াখালিতে সন্ত্রাসবাদী হামলার অভিযোগ। কমপক্ষে ৩০ জন NCP সদস্য এবং BTV-র এক সাংবাদিক আহত হয়েছেন বলে খবর। পরপর হামলার খবর মিলেছে নোয়াখালির হাতিয়া এলাকার পোলিং স্টেশন থেকে। দেশ রূপান্তরের খবর অনুযায়ী, দুপুর দেড়টা নাগাদ চার ইমবার, ওচখালি বাজার, বুরিচর, জহজমারা এবং সোনাদিয়া এলাকায় হামলার খবর পাওয়া গিয়েছে। NCP প্রার্থী হান্নান মাসুদের সঙ্গে ছিলেন BTV-র সাংবাদিক মিরাজউদ্দিন। তাঁর মাথায় এবং পিঠে ছুরিকাঘাত করা হয়। তাঁর সঙ্গে থাকা এক বাইক আরোহীও গুরুতর আহত হয়েছেন বলে খবর। NCP সমর্থকদের অভিযোগ BNP আশ্রিত সন্ত্রাসবাদীরা এই হামলা চালিয়েছে। দেশ রূপান্তর-এর প্রতিবেদন অনুযায়ী, উপজেলা হেলথ কমপ্লেক্সে ৩০ জন আহত ব্যক্তিকে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। ৪ জনকে ভর্তি করা হয়েছে। পোলিং সেন্টারগুলিতে আক্রান্ত হয়েছেন তাঁরা। 

2:33 PM (2 months ago)

২৩ বিএনপি ও জামাত সমর্থক আহত

Posted by :- Sayan

বৃহস্পতিবার সকালে মুজিবনগরের জয়পুর এবং গাঙ্গী উপজেলার সাহারবাটি, তিরাইল ও ধলা গ্রামে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগে সংঘর্ষ। তাতে অন্তত ২৩ বিএনপি ও জামায়াত-ই ইসলামীর সমর্থক আহত হয়েছেন বলে খবর এখন টিভি সূত্রে। পুলিশ তিনজনকে আটক করেছে।

2:14 PM (2 months ago)

অবাধ এবং সুষ্ঠু নির্বাচন না হলে ফলাফল মানবে না BNP: তারেক রহমান

Posted by :- Rupsa

একাধিক হিংসা এবং অনিয়মের ঘটনার মাঝেই তারেক রহমানের গলায় ভিন্ন সুর। দেশ রূপান্তর সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, BNP প্রধান বলেন, 'সুষ্ঠু নির্বাচন না হলে ফলাফল মানবে না BNP।' হাওয়া কি তবে জামাতের দিকে? তিনি বলেন, 'কাল থেকে দেখছি বেশ কিছু অনিয়ম এবং হিংসার অভিযোগ আসছে। রাজনৈতিক দলগুলি এর নেপথ্যে রয়েছে। এরকম ঘটনা আমরা চাই না। স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করুন, এটাই চাই। কোনও ষড়যন্ত্র চাই না। আলহামদুলিল্লাহ, জয় নিয়ে আমরা আশাবাদী। শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করার জন্য আমরা নির্বাচন কমিশনকে আর্জি জানাচ্ছি। অবাধ এবং সুষ্ঠ নির্বাচন না হলে আমরা ফলাফল মানব না।'

1:42 PM (2 months ago)

৩২.৮৮ শতাংশ ভোটার ভোটদান করেছে

Posted by :- Sayan

বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন যে, দুপুর ১২টা পর্যন্ত সারা বাংলাদেশে ৩২৭৮৯টি কেন্দ্রে ৩২.৮৮ শতাংশ ভোটার ভোটদান করেছে। এমনটাই দাবি প্রথম আলোর রিপোর্টের সূত্রে।

1:30 PM (2 months ago)

NCP নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীর উপর হামলার অভিযোগ

Posted by :- Rupsa

NCP নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী, যিনি ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ঢাকার রেলওয়ে কলোনি হাই স্কুল ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে একদল মানুষের হামলা ও হেনস্তার শিকার হন বলে খবর। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, BNP সমর্থিত কয়েকজন ভোটার অভিযোগ করেন, পাটোয়ারী ১০০ থেকে ১৫০ জন বহিরাগতকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করেন। বেশ কয়েকজন ব্যক্তি পাটোয়ারী ও তার সঙ্গীদের ঘিরে ধরে তাকে 'ভুয়ো' বলে স্লোগান দিতে শুরু করেন। আরও কয়েকজন তাকে ধাওয়া করার চেষ্টা করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কেন্দ্রটিতে মোতায়েন সেনা পাটোয়ারীকে নিরাপদে সেখান থেকে সরিয়ে নিয়ে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ঢাকা-৮ আসনটি এবারের নির্বাচনের অন্যতম আলোচিত আসন। যেখানে নাসিরউদ্দিন পাটোয়ারীর প্রতিদ্বন্দ্বী BNP নেতা মির্জা আব্বাস।

1:09 PM (2 months ago)

বেলা ১২টা পর্যন্ত কত ভোট পড়ল?

Posted by :- Rupsa

বাংলাদেশের নির্বাচন কমিশনের সিনিয়র সেক্রেটারি আখতার আহমেদ জানিয়েছেন, দুপুর ১২টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ। ৩২ হাজার ৭৮৯টি বুথে এই শতাংশ ভোট পড়েছে। প্রথম আলো সূত্রে খবর। 

1:09 PM (2 months ago)

লাইনে দাঁড়িয়েই হঠাৎ অসুস্থ, মৃত্যু ভাটোরের

Posted by :- sumana

চট্টগ্রামে ভোট দিতে গিয়ে কেন্দ্রে অসুস্থ হয়ে এক ভোটারের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. মনু মিয়া (৫৭)। বৃহস্পতিবার সকাল ৭টা ৩৫ মিনিটে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

12:42 PM (2 months ago)

বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে

Posted by :- Sayan

আজ সকালে মুন্সিগঞ্জ সদর উপজেলার মাখাতি গুরুচরণ উচ্চ বিদ্যালয়ে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তারপর দুষ্কৃতিদের পিছনে ধাওয়া করা হয়। যদিও তাদের ধরা যায়নি। এমনটাই জানিয়েছে বাংলাদেশের ইংরেজি দৈনিক ডেইলি স্টার।

12:35 PM (2 months ago)

১৪০ কেন্দ্রে অনিয়ম, ৪৩ কেন্দ্রে সংঘর্ষের ঘটনা

Posted by :- Rupsa

ঢাকার নির্বাচন সংস্থার সূত্র বলছে, ১৪০ কেন্দ্রে অনিয়ম, ৪৩ কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঢাকাভিত্তিক সংবাদমাধ্যম ‘সময় টিভি’ জানিয়েছে, বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালীন দেশের বিভিন্ন ভোটকেন্দ্র থেকে অনিয়ম ও বিশৃঙ্খলার ঘটনার রিপোর্ট পাওয়া গিয়েছে। সারা দেশের ১৪০টি কেন্দ্রে অনিয়মের অভিযোগ পাওয়ার যাচ্ছে। এর মধ্যে ৪৩টি কেন্দ্রে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং ৪টি কেন্দ্রে পোলিং এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

12:28 PM (2 months ago)

ভোটকেন্দ্রে মৃত্যু হল পোলিং অফিসারের

Posted by :- Rupsa

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়াম ভোটকেন্দ্রে মৃত্যু হল পোলিং অফিসারের। মৃতের নাম মহম্মদ মোজাহিদুল ইসলাম (৪৮) নামে এক শিক্ষকের। বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়। জানা গিয়েছে,  ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণ পরে তিনি অসুস্থ বোধ করেন। এর পরে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে  দ্রুত সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 

12:15 PM (2 months ago)

ব্যালট কারচুপির অভিযোগ

Posted by :- Sayan

ব্যালট কারচুপির অভিযোগ করেছেন জামাত প্রার্থী খালেদুজ জামান। তিনি বিএনপি প্রধান তারেক রহমানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর দাবি, জামায়াতের পোলিং এজেন্টের অনুপস্থিতিতে BNP ব্যালট পেপারে সিল মারছে।

12:08 PM (2 months ago)

ব্রাহ্মণবাড়িয়া ও রাজশাহীতে হিংসা

Posted by :- Arindam

সংবাদমাধ্যম বিবিসি জানাচ্ছে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সকালে রুমিন ফারহানার হাঁস প্রতীক ও বিএনপি জোটের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীবের খেজুর গাছ প্রতীকের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ। রাজশাহীর পুঠিয়ায় ধানের শীষ ও স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ।

12:01 PM (2 months ago)

BNP নেতা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত বলে জাবি জামাতের

Posted by :- Rupsa

বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে বাংলাদেশের খুলনা সদরের আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে বিবাদ বাধে BNP ও জামায়াত সমর্থকদের মধ্যে। চলে ধাক্কাধাক্কিও। অভিযোগ,  ধাক্কাধাক্কিতে আঘাত পান মহিবুজ্জামান কচি নামে এক BNP  নেতা। এর পরে তাঁর মৃত্যু হয়। যদিও জামায়াতের তরফে দাবি করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। খবর ঢাকা পোস্ট সূত্রে। 

11:39 AM (2 months ago)

খুলনার একটি ভোট কেন্দ্রে এক বিএনপি নেতার মৃত্যু

Posted by :- Sayan

বাংলাদেশের খুলনার একটি ভোট কেন্দ্রে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। মৃতের নাম মহিবুজ্জামান কচি। তিনি খুলনা মহানগর বিএনপির দপ্তর সম্পাদক ছিলেন। যতদূর খবর, জামাতের সঙ্গে সংঘর্ষেই তিনি প্রাণ হারান।

11:27 AM (2 months ago)

পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার

Posted by :- sumana

ঢাকা -৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা নানা অজুহাতে তাঁর পোলিং এজেন্টদের প্রিসাইডিং অফিসার ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন।  বৃহস্পতিবার সকালে ঢাকার  খিলগাঁও মডেল কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এই অভিযোগ করেছেন।

11:17 AM (2 months ago)

সকাল ১১টা পর্যন্ত কত ভোট পড়ল?

Posted by :- Rupsa

বাংলাদেশের নির্বাচন কমিশন জানিয়েছে, সকাল ১১টা পর্যন্ত ১৪.৯৬% ভোট পড়েছে। মোট ৩২ হাজার বুথে এই শতাংশ ভোটদান হয়েছে বলে জানিয়েছে কমিশন। খবর এখন টিভি সূত্রে। 

11:15 AM (2 months ago)

হামলার অভিযোগ জামাতের

Posted by :- Rupsa

সকাল সাড়ে ৯টা নাগাদ সাংবাদিক বৈঠক করে জামাত-এ-ইসলামি জানায়, সামগ্রিক পরিবেশ তুলনামূলকভাবে শান্ত থাকলেও বিভিন্ন স্থানে হামলা ও অনিয়ম হয়েছে। দলটির অভিযোগ, তাদের বুথ এজেন্টদের উপর হামলা চালানো হয়েছে। অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে প্রশাসনকে। কোনও ভাবেই যাতে জনগণের রায় প্রভাবিত না হয়, সেদিকে নজর দিতে অনুরোধ জামাতের। সংবাদ সম্মেলনে জামাতের এক নেতা বলেন, 'সকালটা ভাল ভাবে শুরু হয়েছে। আমরা আশা করি দিনটিও ভাল ভাবে শেষ হবে।' 

11:07 AM (2 months ago)

এই দিনের অপেক্ষাতেই ছিলাম: ওয়াকার-উজ-জামান

Posted by :- Rupsa

বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, 'দেড় বছর ধরে এই দিনের জন্য অপেক্ষা করছিলাম।' ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বলেন। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘অখন টিভি’ প্রতিবেদন অনুযায়ী, সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, 'জনগণ যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল থেকে সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সামগ্রিক পরিস্থিতি নিয়ে এখন জনগণ আশ্বস্ত রয়েছে।'

11:00 AM (2 months ago)

আজকে জন্মদিন পালন করি আমরা দিনব্যাপী: মহম্মদ ইউনূস

Posted by :- Arindam

রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনূস। ভোট দেওয়ার পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আজ থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি আমরা দিনব্যাপী। সবাই উৎসব করি এবং নিশ্চিতভাবে গণভোট দেবেন। প্রার্থীদের ভোট গুরুত্বপূর্ণ। গণভোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেওয়ার জন্য, যাতে নতুন বাংলাদেশ গড়তে পারি। আজ বাংলাদেশের সবার জন্য আনন্দের দিন। মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। ইদ মোবারক।’

11:00 AM (2 months ago)

প্রশাসন ব্যর্থ হলে আমরা কাউকে জয়ী হতে দেব না: ভোট দিয়ে বললেন সারজিস

Posted by :- sumana

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন পঞ্চগড়-১ আসনে ১১–দলীয় ঐক্য জোটের প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার রাখালদেবী হাট উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে তিনি ভোট দেন। ভোট দেওয়ার পরে তিনি বলেন, প্রশাসন ব্যর্থ হলে আমরা কাউকে জয়ী হতে দেব না।
 

10:40 AM (2 months ago)

২টি কেন্দ্র থেকে ভোটে লড়ছেন তারেক

Posted by :- sumana

তারেক রহমান এবার ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি তিনি তাঁর পৈতৃক নিবাস বগুড়া-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়ছেন।

10:39 AM (2 months ago)

মহম্মদ ইউনূস ঢাকায় একটি ভোট কেন্দ্রে ভোট দিলেন

Posted by :- Sayan

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস ঢাকায় একটি ভোট কেন্দ্রে ভোট দিলেন। তিনিই শেখ হাসিনার পর সরকারের দায়িত্ব সামলেছেন। পাশাপাশি এই ভোটের দায়িত্বেও রয়েছেন তিনি।

10:19 AM (2 months ago)

ভোট দিয়ে কী বললেন তারেক রহমান?

Posted by :- Rupsa

ঢাকার গুলশান ২ নম্বরের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ ভোট দিলেন BNP-র চেয়ারপার্সন তারেক রহমান। তিনি বলেন, ‘মানুষ ভোটকেন্দ্রে এলে যে কোনও ষড়যন্ত্র ঠেকানো সম্ভব। দীর্ঘদিন বাংলাদেশের মানুষ এই দিনটির প্রত্যাশা করছিলেন। এ দিন তাঁরা ভোটের অধিকার ফেরত পেয়েছেন।’

10:07 AM (2 months ago)

ভোটকেন্দ্রে ককটেল বোমার বিস্ফোরণ ঘটেছে

Posted by :- Sayan

বাংলাদেশের গোপালগঞ্জে ভোট চলাকালীন একটি ভোটকেন্দ্রে ককটেল বোমার বিস্ফোরণ ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশ রূপান্তর (স্থানীয় মিডিয়া আউটলেট) এই রিপোর্ট করেছে। ওই বিস্ফোরণে একজন শিশু আহত হয়েছে।

10:06 AM (2 months ago)

জয় নিয়ে আশাবাদী নাহিদ ইসলাম

Posted by :- Rupsa

ন্যাশনাল সিটিজেন পার্টি (NCP) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 'জোট সরকার গঠনের দোরগোড়ায় আমরা। মানুষ যদি অবাধ ও সুষ্ঠু ভাবে ভোট দিকে পারে তাহলে আমরা সরকার গঠন করবই। আমরা জয় নিয়ে আশাবাদী। জনগণের রায় সাদরে গ্রহণ করব।'

9:55 AM (2 months ago)

বাংলাদেশের জনাইদতে রিগিংয়ের অভিযোগ

Posted by :- Rupsa

বাংলাদেশের জনাইদহ জেলায় রিগিংয়ের অভিযোগ উঠল। সূত্রের খবর, ২৩টি খালি শিট সই করেছে BNP এবং জামাত প্রার্থীদের পোলিং এজেন্টরা। যা বুধবার রাতেই বাজেয়াপ্ত করা হয়েছিল। অভিযোগ এমনটাই। 

9:53 AM (2 months ago)

ভোটের আগেই নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ব্যালটে ছাপ্পার অভিযোহ আওয়ামী লিগের

Posted by :- Rupsa

আওয়ামী লিগের অভিযোগ, আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই নির্দিষ্ট কিছু প্রার্থীর পক্ষে ব্যালট পেপারে সিল মারা হয়েছে। তাদের বক্তব্য, এ ধরনের ঘটনা নির্বাচনী স্বচ্ছতা ও ভোটগ্রহণ প্রক্রিয়ার অখণ্ডতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দেয়। সজীব ওয়াজেদ এবং আওয়ামী লিগের নেতারা এসব অভিযোগের বিষয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তাদের মতে, ভোটগ্রহণের আগে ব্যালট কারচুপি হয়ে থাকলে তা গণতান্ত্রিক পরিকাঠামো লঙ্ঘন করে এবং নির্বাচনী ব্যবস্থার উপর জনগণের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। 

আওয়ামী লিগের বক্তব্য
9:49 AM (2 months ago)

রাতেই চলেছে ভোটিং! বিস্ফোরক অভিযোগ জয়ের 

Posted by :- Rupsa

প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লিগের তরফে বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে। তাঁর বক্তব্য, বাংলাদেশ নির্বাচন ভয়ঙ্কর অনিয়ম চলছে। ব্যালট রিগিংয়ের অভিযোগ তুলেছেন তিনি। একইসঙ্গে জয়ের দাবি, রাতেই একাধিক এলাকায় ভোটিং করানো হয়েছে। 

9:47 AM (2 months ago)

অর্ধেকেরই বেশি ভোটকেন্দ্র স্পর্শকাতর

Posted by :- Arindam

অর্ধেকেরও বেশি ভোটকেন্দ্রকে ‘স্পর্শকাতর’ বলে চিহ্নিত করা হয়েছে। প্রায় ৯০ শতাংশ ভোটকেন্দ্রে থাকছে সিসি ক্যামেরার নজরদারি। বডিক্যাম পরে মোতায়েন থাকছেন পুলিশকর্মীরাও।

9:21 AM (2 months ago)

ঢাকায় কত শতাংশ ভোট পড়ল?

Posted by :- Rupsa

ঢাকার ৫ ভোট কেন্দ্রে প্রথম ঘন্টায় ৫.৪২ শতাংশ ভোট। যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল আন্ড কলেজের পাঁচটি ভোট কেন্দ্রে প্রথম এক ঘন্টায় ৫.৪২ শতাংশ ভোট পড়েছে। এখানে মোট ভোটার ১৪ হাজার ৭৪। 

9:19 AM (2 months ago)

গোপালগঞ্জে ভোটারদের উপস্থিতি কম

Posted by :- Arindam

আওয়ামী লিগের ঘাঁটি গোপালগঞ্জে ভোটারদের উপস্থিতি নেই বললেই চলে বলে জানাচ্ছে বিবিসি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া হল বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মস্থান এবং তার সমাধিস্থলও সেখানে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ওই জেলা থেকে নির্বাচন লড়তেন। গোপালগঞ্জে আওয়ামী লিগের সমর্থক বেশি। 


 

9:00 AM (2 months ago)

বাংলাদেশে ২৭৩ জন নির্দল প্রার্থী

Posted by :- Arindam

লড়াইটা মূলত বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি) এবং তাদের একসময়কার সহযোগী জামাত-ই-ইসলামির মধ্যে। গত বছর প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার আওয়ামী লিগকে ভেঙে দেয় এবং তাদের ভোটে লড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দলের ১,৭৫৫ জন প্রার্থী এবং ২৭৩ জন নির্দল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবচেয়ে বেশি ২৯১ জন প্রার্থী দিয়েছে বিএনপি। মোট প্রার্থীদের মধ্যে ৮৩ জন মহিলা প্রার্থী রয়েছেন।

8:51 AM (2 months ago)

ভোটাধিকার প্রয়োগ করবেন ৮ লক্ষ প্রবাসী 

Posted by :- Rupsa

এই প্রথমবার বাংলাদেশ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ৮ লক্ষ প্রবাসী বাংলাদেশি। প্রযুক্তি নির্ভর পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন তাঁরা। 

8:51 AM (2 months ago)

'এই দেশটা গড়তে হবে সকলে মিলে,' বলছেন জামাত প্রধান

Posted by :- Arindam

বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো-র খবর অনুযাযী, জামাত ই ইসলামি প্রধান শফিকুর রহমান ‎বললেন, ‎‘এই দেশটা গড়তে হবে সকলে মিলে। দেশ গড়ার কাজে আমরা গণমাধ্যমকে আমাদের পাশে চাই। মানুষের ভোটের অধিকার হারিয়ে যাক সেটা আমরা কখনোই চাই না। ভোট যখন সুষ্ঠ হবে, নিরপেক্ষ হবে সেটা আমরাও মানব আপনাদেরও মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। গণমাধ্যম একই নিউজ ভিন্নভাবে পরিবেশন করে। কেউ যদি অপরাধ করে থাকে, সেটা আমি হলেও আমি অপরাধের বিপক্ষে। কিন্তু অপরাধ নয় সেটাকে আবার জোর করে অপরাধ বানানো সেটা আরেকটা বড় অপরাধ।’

8:43 AM (2 months ago)

ভোট দিলেন জামাত প্রধান

Posted by :- Rupsa

বাংলাদেশে জামাত-এ-ইসলামি দলের প্রধান শফিকুর রহমান ভোটাধিকার প্রয়োগ করলেন সকাল সকাল। ঢাকার একটি বুথে ভোট দিলেন তিনি। 

8:29 AM (2 months ago)

নির্বাচন বয়কটের দাবি জানিয়েছেন শেখ হাসিনা পুত্র

Posted by :- Sayan

আজ বাংলাদেশে সাধারণ নির্বাচন। আর সেই নির্বাচনই বয়কটের দাবি জানিয়েছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি দাবি করেছেন যে বর্তমান পরিস্থিতিতে কট্টরপন্থীরা ছাড়া পেয়ে গিয়েছে। যার ফলে গণতন্ত্র হয়ে পড়েছে দুর্বল। তাই আওয়ামী লিগকেও নির্বাচনে লড়তে দেওয়া হয়নি বলে দাবি করেছেন তিনি।

7:48 AM (2 months ago)

এটা কোনও সাধারণ ভোট নয়

Posted by :- Sayan


এই ভোট সম্পর্কে অন্তবর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস বলেন, 'এটা কোনও সাধারণ ভোট নয়। অনেকদিন ধরে থাকা রাদ, অপমান এবং অন্যায়ের বিরুদ্ধে আমরা মানুষের ক্ষোভ দেখেছি। সেগুলিকে সামনে রেখেই এবারের ভোট।'

7:41 AM (2 months ago)

বাংলাদেশ উদ্ধার হিন্দু ব্যক্তির দেহ

Posted by :- Rupsa

ভোটগ্রহণ শুরু হতে না হতেই বাংলাদেশে আরও এক হিন্দু ব্যক্তির দেহ উদ্ধার হল। মৌলভী বাজার এলাকায় ২৮ বছর বয়সী এক হিন্দু যুবকের রক্তাক্ত দেহ পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, মৃতের নাম রতন সাহুকার। তাঁর হাত-পা বাঁধা অবস্থায় ছিল। শরীর ছিল ক্ষতবিক্ষত। 

7:31 AM (2 months ago)

বাংলাদেশে শুরু ভোটগ্রহণ, উচ্ছ্বসিত নাগরিকরা

Posted by :- Rupsa

বাংলাদেশে শুরু হল ভোটগ্রহণ। ১৭-১৮ বছর পর ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ওপার বাংলার নাগরিকরা? কী বলছেন তাঁরা?

 

7:26 AM (2 months ago)

বাংলাদেশ নির্বাচন ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ?

Posted by :- Rupsa

বাংলাদেশ নির্বাচন নিঃসন্দেহে ভারতের রাজনৈতিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর প্রভাব শুধু ঢাকাতেই সীমাবদ্ধ নয়। নয়াদিল্লির জন্যও এটি তাৎপর্যপূর্ণ। শেখ হাসিনা সরকারের পতন, পরবর্তী অন্তর্বর্তী সরকার এবং দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন- সব মিলিয়ে এই নির্বাচন গুরুত্বপূর্ণ। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের নিরাপত্তা অনেকাংশে বাংলাদেশ-নীতির উপর নির্ভরশীল। সীমান্ত সন্ত্রাস, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর আশ্রয় ইত্যাদি বিষয়ে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ভারতের 'অ্যাক্ট ইস্ট' নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ট্রানজিট, বন্দর ব্যবহার, রেল ও সড়ক সংযোগ- সবই ভারতের আঞ্চলিক অর্থনৈতিক কৌশলের সঙ্গে যুক্ত। নতুন সরকার যদি চিনের দিকে ঝোঁকে তবে ভারত কৌশলগত দিক থেকে উদ্বিগ্ন হতে পারে। তিস্তা চুক্তি, সীমান্ত হত্যা, অনুপ্রবেশ ইত্যাদি বিষয় দুই দেশের সম্পর্কের সংবেদনশীল দিক। নতুন সরকারের অবস্থান এগুলির উপর প্রভাব ফেলবে। ভারত ঘনিষ্ঠ সরকার ক্ষমতায় এলে সম্পর্ক পুনরুদ্ধার, নিরাপত্তা সহযোগিতা জোরদার, অর্থনৈতিক প্রকল্প দ্রুত অগ্রগতি পেতে পারে। সমালোচক সরকার ক্ষমতায় এলে দিল্লিকে নতুন কূটনৈতিক কৌশল নিতে হতে পারে। জোটভিত্তিক দুর্বল সরকার এলে রাজনৈতিক অস্থিরতা আঞ্চলিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে। 

7:08 AM (2 months ago)

এক নজরে বাংলাদেশের নির্বাচন

Posted by :- Rupsa

জাতীয় সংসদের আসন: ৩০০
ম্যাজিক ফিগার: ১৫১

মোট ভোটার: ১২ কোটি ৭৭ লক্ষ 
পুরুষ: ৬ কোটি ৪৮ লক্ষ 
মহিলা: ৬ কোটি ২৮ লক্ষ
তৃতীয় লিঙ্গ: ১ হাজার ১২০
গত ১৫ বছরের মধ্যে বাংলাদেশে এবারই তরুণ ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি। 

মোট প্রার্থী: ২ হাজার ২৮ জন
রাজনৈতিক দলের প্রার্থী: ১ হাজার ৭৫৫
নির্দল প্রার্থী: ২৭৩
মহিলা প্রার্থী: ৮৩

বুথের সংখ্যা: ৪২ হাজার ৭৭৯
পোলিং অফিসার: ৮ লক্ষ
পুলিশ, সেনা, বায়ুসেনা, নৌসেনা, RAB: ৯ লক্ষ ৫৮ হাজার

মোট রাজনৈতিক দল: ৫০
BNPছ ২৯২ প্রার্থী
জামাত-এ-ইসলামি: ২২৫ প্রার্থী
জাতীয় পার্টি: ১৯৬ প্রার্থী
বাংলাদেশ ইসলামি আন্দোলন:২৫৯ প্রার্থী
NCP: ৩০ প্রার্থী

আন্তর্জাতিক স্তরের ভোট পর্যবেক্ষক: ৩৯৪
বিদেশি সাংবাদিক: ১৯৭

7:03 AM (2 months ago)

কোন কোন দল ভোটের লড়াইয়ে?

Posted by :- Rupsa

> BNP: বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। খালেদা জিয়া পুত্র তারেক রহমানের নেতৃত্বে ১০ দলের জোট। আর এই জোটের অ্যাজেন্ডা হল গণতন্ত্রের পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা এবং অর্থনৈতিক সংস্কার। 
> জামাত-এ-ইসলামি: শফিকুর রহমানের নেতৃত্বে ১১ দলের জোট। ছাত্র জনতার দল NCP-র সঙ্গেও জোট রয়েছে তাদের। এই NCP গঠিত হয়েছে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে। এই জোটের অ্যাজেন্ডা হল, ইসলামি মূল্যবোধ, সামাজিক ন্যায়বিচার, তরুণ নেতৃত্ব এবং দুর্নীতির অবসান ঘটানো। 
> অন্যান্য দলের মধ্যে রয়েছে জাতীয় পার্টি এবং ইসলামি আন্দোলন বাংলাদেশ। 

6:58 AM (2 months ago)

'ট্যুইন নির্বাচন'

Posted by :- Rupsa

বাংলাদেশ জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে নির্বাচন হবে বৃহস্পতিবার। একই সঙ্গে হবে জুলাই সনদ নিয়ে গণভোটও।