Advertisement

Bangladesh Garments: 'মিনিমাম ৩০ হাজার বেতন,' দাবিতে অনড় বাংলাদেশের বস্ত্রশিল্প কর্মীরা, চরমে আন্দোলন

‘মাসে ৩০ হাজার টাকা বেতন চাই।' দাবি গার্মেন্টস কর্মীদের। ফের উত্তপ্ত বাংলাদেশের পোশাকশিল্প। ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে রবিবার একাধিক শিল্পাঞ্চলে রাস্তায় নামলেন পোশাক কারখানার শ্রমিকরা।

Bangladesh garment protets: রবিবার একাধিক শিল্পাঞ্চলে রাস্তায় নামলেন পোশাক কারখানার শ্রমিকরা।Bangladesh garment protets: রবিবার একাধিক শিল্পাঞ্চলে রাস্তায় নামলেন পোশাক কারখানার শ্রমিকরা।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Nov 2026,
  • अपडेटेड 8:07 PM IST
  • ‘মাসে ৩০ হাজার টাকা বেতন চাই', দাবি গার্মেন্টস কর্মীদের। 
  • একাধিক শিল্পাঞ্চলে রাস্তায় নামলেন পোশাক কারখানার শ্রমিকরা।

Garment Workers Protest: ‘মাসে ৩০ হাজার টাকা বেতন চাই।' দাবি গার্মেন্টস কর্মীদের। ফের উত্তপ্ত বাংলাদেশের পোশাকশিল্প। ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে রবিবার একাধিক শিল্পাঞ্চলে রাস্তায় নামলেন পোশাক কারখানার শ্রমিকরা। বিক্ষোভের জেরে গাজিপুরের বিভিন্ন এলাকায় ব্যাহত হয়েছে উৎপাদন। পরিস্থিতি সামাল দিতে বন্ধ করে দেওয়া হয়েছে ১৩টি পোশাক কারখানা। আরও পাঁচটি কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানা মালিকদের দাবি, সব মিলিয়ে প্রায় ৫০টি কারখানায় কাজকর্ম ব্যাহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

ঢাকার কাছে গাজিপুরের কোনাবাড়ি এবং মৌচাক শিল্পাঞ্চলে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায়। একটি পোশাক কারখানার সামনে বিক্ষোভরত শ্রমিকদের সরাতে কাঁদানে গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা নাগাদ এই পদক্ষেপ করা হয়। তার পর আশপাশের কারখানার শ্রমিকেরাও রাস্তায় নেমে পড়েন। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

গাজিপুর শিল্প পুলিশের সুপারিনটেনডেন্ট আমজাদ হোসেন জানিয়েছেন, রবিবার সকালে বিভিন্ন জায়গায় শ্রমিকেরা জমায়েতের চেষ্টা করেছিলেন। নিরাপত্তা বাহিনী দ্রুত পদক্ষেপ করে তাঁদের আটকে দেয়। শিল্পাঞ্চলের স্পর্শকাতর জায়গাগুলিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির ১৩ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি দাঙ্গা দমন বাহিনী, স্পেশ্যাল রেসপন্স ব্যাটালিয়ন এবং আনসার বাহিনীর সদস্যদেরও দায়িত্ব দেওয়া হয়েছে। পরিস্থিতি সামলাতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটও নিয়োগ করা হয়েছে।

মিনিমাম ৩০ হাজার টাকা বেতনের দাবি
বাংলাদেশের পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন বর্তমানে ১২,৫০০ টাকা। তা বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবি তুলেছেন শ্রমিকেরা। তাঁদের বক্তব্য, খাবার, বাড়িভাড়া, যাতায়াত এবং চিকিৎসার খরচ ক্রমাগত বাড়ছে। অথচ সেই অনুপাতে বাড়ছে না আয়।

গত ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। নভেম্বরের শেষের মধ্যে নতুন বেতন কাঠামোর সুপারিশ চূড়ান্ত করার কথা। সোমবার বোর্ডের পরবর্তী বৈঠকে যোগ দেওয়ার কথা বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের।

Advertisement

অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা
চিনের পর বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রফতানিকারক দেশ। এই শিল্পে কাজ করেন ৪০ লক্ষেরও বেশি মানুষ। দেশের মোট রফতানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে পোশাকশিল্প থেকে। এই পরিস্থিতিতে উৎপাদন বন্ধ থাকলে এইচঅ্যান্ডএম, জ়ারা এবং গ্যাপের মতো আন্তর্জাতিক সংস্থার বরাত সময়মতো সরবরাহ করা কঠিন হতে পারে। মালিকদের আশঙ্কা, অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে বিদেশি ক্রেতারা বরাত বাতিলও করতে পারেন। 

Read more!
Advertisement
Advertisement