Advertisement

MP Nahid Islam on Suvendu: শুভেন্দুকে নিয়ে তোলপাড় বাংলাদেশ সংসদে, কেন? কলকাতা নিয়েও বিতর্কিত মন্তব্য

এনসিপির চিফ হুইপ নাহিদ ইসলাম বাংলাদেশ সংসদে শুভেন্দু অধিকারীকে নিয়ে মুখ খুললেন। তাঁর অভিযোগ, বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্য দায়িত্বজ্ঞানহীন। এ বিষয়ে বাংলাদেশের সরকার ও বিদেশ মন্ত্রকের আরও দৃঢ় অবস্থান নেওয়া উচিত বলেও তিনি মত প্রকাশ করেন। নাহিদের এই মন্তব্য নতুন করে কূটনৈতিক উত্তেজনার আশঙ্কা তৈরি করেছে দুই দেশের মধ্যে।

পূর্ববঙ্গের টাকায় তৈরি কলকাতা? নাহিদ কী সব বলছেন!পূর্ববঙ্গের টাকায় তৈরি কলকাতা? নাহিদ কী সব বলছেন!
Aajtak Bangla
  • ঢাকা,
  • 30 Jun 2026,
  • अपडेटेड 11:03 AM IST

ক্ষমতায় আসার পর থেকেই সীমান্ত সুরক্ষা এবং অনুপ্রবেশকারীদের নিয়ে একাধিকবার কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে প্রতিবেশী দেশটিতে। সম্প্রতী বাংলাদেশের সংসদে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিাকারীকে ঘিরে  বিতর্কিত মন্তব্য করেন বিএনপির সাংসদ জিএম সিরাজ। তিনি দাবি করেন, ভারতের উচিত শুভেন্দু অধিকারীর ‘বাংলাদেশবিরোধী’ মন্তব্যের ওপর লাগাম টানা, কারণ তাঁর বক্তব্য দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পক্ষে নয়। এবার এনসিপির চিফ হুইপ নাহিদ ইসলাম বাংলাদেশ সংসদে শুভেন্দু অধিকারীকে নিয়ে মুখ খুললেন। তাঁর অভিযোগ, বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্য দায়িত্বজ্ঞানহীন। এ বিষয়ে বাংলাদেশের সরকার ও বিদেশ মন্ত্রকের আরও দৃঢ় অবস্থান নেওয়া উচিত বলেও তিনি মত প্রকাশ করেন। নাহিদের এই  মন্তব্য নতুন করে কূটনৈতিক উত্তেজনার আশঙ্কা তৈরি করেছে দুই দেশের মধ্যে।

প্রসঙ্গত এরাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই  পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বাংলাদেশের সংসদে আলোচনা এখন হট টপিক। এই আবহেই ফের বেফাঁস মন্তব্য করে আলোচনার কেন্দ্রে এনসিপি নেতা নাহিদ ইসলাম। শুভেন্দু অধিকারী নির্বাচনের আগে তো বটেই, পরেও বাংলাদেশ নিয়ে অনবরত মন্তব্য করে চলেছেন। একটি নির্বাচনী সমাবেশে তিনি বলেন, বাংলাদেশ ভারতের দ্বারা তৈরি এবং কেউ কিছু বললে তাকে অবৈধ অনুপ্রবেশকারীর মতো বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এর আগে তিনি বলেছিলেন, ইজরায়েল গাজার সঙ্গে যেমন আচরণ করে, বাংলাদেশের সঙ্গেও ঠিক তেমন আচরণ করা উচিত। এই নিয়ে এনসিপির চিফ হুইপ নাহিদ সংসদে বলেন, বাংলাদেশ সরকারকে এমন ঔদ্ধত্যের যোগ্য জবাব দিতেই হবে! বিদেশ মন্ত্রকেরও জবাব দেওয়া উচিত। নাহিদের বক্তব্য, 'আমরা মন্ত্রকের কাছ থেকে কড়া জবাব আশা করছি। ইতিহাস ভুলে গেলে চলবে না। মাননীয় স্পিকার, কলকাতা শহরটি পূর্ববঙ্গের কৃষকদের টাকায় তৈরি হয়েছিল। আমরা ১৯৩৭ সালে কলকাতা শহর জয় করেছিলাম। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও অন্যরাই সাম্প্রদায়িক আদর্শের ভিত্তিতে বাংলা ভাগ করেছিলেন, যা এখন উদযাপন করা হচ্ছে।'

Advertisement

এখানেই থামেননি নাহিদ, ভারত সরকারকে নিয়েও কটাক্ষ করেছেন তিনি।  বাংলাদেশের সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এনসিপির চিফ হুইপ নাহিদ ইসলাম দাবি করেন, গত ১৬ বছর ধরে আওয়ামী লিগ সরকারকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন করার জন্য ভারতের বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত। 

নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনারের দায়িত্ব গ্রহণের শুরুই হওয়া উচিত ক্ষমা প্রার্থনার মাধ্যমে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনায় ভারতকে দায় স্বীকার করতে হবে। যদিও এসব অভিযোগের বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপিকেও আক্রমণ করেন। তাঁর দাবি, বিএনপি ক্ষমতায় আসার পরও সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। তিনি বলেন, বিএনপি নিজেদের জাতীয়তাবাদী দল বলে দাবি করলেও সীমান্তে প্রাণহানি রোধে তারা কতটা কার্যকর ভূমিকা নেয়, সেটাই এখন দেখার বিষয়।

এনসিপি নেতা নাহিদ ইসলাম দাবি করেছেন, কলকাতা পূর্ববঙ্গের অর্থে গড়ে উঠেছে, ১৯৪৭ সালে তাঁরা ‘পশ্চিমবঙ্গ জয়’ করেছেন এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ধর্মের ভিত্তিতে দেশভাগ করেছিলেন।  একই সঙ্গে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন নিয়ে তাঁর বক্তব্যে তীব্র সমালোচনা করেছেন।  সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের মধ্য দিয়ে কিছু মহল ইতিহাস বিকৃত করছে। তাঁর দাবি, কলকাতার উন্নয়নে পূর্ববঙ্গের (বর্তমান বাংলাদেশ) অবদান ছিল সবচেয়ে বেশি। তিনি আরও বলেন, ১৯৪৭ সালের দেশভাগে তাঁরা পশ্চিমবঙ্গ ‘জয়’ করেছেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ইসলামবিরোধী বলে অভিহিত করে তিনি অভিযোগ করেন, তাঁর ভূমিকার কারণেই বাংলা দ্বিখণ্ডিত হয়েছে। 

 

Read more!
Advertisement
Advertisement