Advertisement

ডাক্তার পরিচয় দিয়ে লোকালয়ে মধুচক্র চালাচ্ছিল বাংলাদেশের মহিলারা, বিরাট চাঞ্চল্য

ঘটনা বেঙ্গালুরুর। কারিয়াভাত্তোম এলাকায় মাসখানেক আগে আসে ২ মহিলা। তারা বাংলাদশি হলেও নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিল। সেখানেই থাকছিল।

প্রতীকী ছবি প্রতীকী ছবি
Aajtak Bangla
  • বেঙ্গালুরু ,
  • 30 Apr 2026,
  • अपडेटेड 6:27 PM IST
  • ডাক্তার পরিচয় দিয়ে ফ্ল্যাট ভাড়া নিয়েছিল
  • অথচ সেখানে দেদার চলছিল মধুচক্র

ডাক্তার পরিচয় দিয়ে ফ্ল্যাট ভাড়া নিয়েছিল। অথচ সেখানে দেদার চলছিল মধুচক্র। যদিও শেষরক্ষা হয়নি। হাতেনাতে ধরা পড়ে যায় সেই ২ মহিলা। এই ঘটনা সামনে আসার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। 

ঘটনা বেঙ্গালুরুর। কারিয়াভাত্তোম এলাকায় মাসখানেক আগে আসে ২ মহিলা। তারা বাংলাদশি হলেও নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিল। সেখানেই থাকছিল। অভিযোগ, সেই ফ্ল্যাটেই আসত কাস্টমাররা। রমরমিয়ে চলত মধুচক্র। নিজেদের ডাক্তার পরিচয় দেওয়ায় সেভাবে সন্দেহ করেননি স্থানীয় বাসিন্দারা। 

কিন্তু কিছুদিন আগে কেরলের অ্যান্টি টেরোরিস্ট স্ক্যয়াড ওই দুই বাংলাদেশি মহিলার কথা জানতে পেরে বেঙ্গালুরু পুলিশকে জানায়। তারপরই হানা দেওয়া হয় সেই ফ্ল্যাটে। তখনই হাতেনাতে ধরা পড়েন ২ মহিলা। 

পুলিশ জানিয়েছে, ওই দুই মহিলা ফ্ল্যাট ভাড়া করে থাকছিলেন। তাঁদের হাতেনাতে ধরা হয়েছে। আরও ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের পরিচয় খতিয়ে দেখা হচ্ছে। 

একাধিক ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। তার মধ্যে রয়েছে অনুপ্রবেশ ও মধুচক্র চালানোর মতো অভিযোগের ধারা। তদন্তকারীরা আরও জানিয়েছেন, মাস খানেক আগেই আরও কয়েকজন বাংলাদেশি মহিলাকে স্পা চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। 

প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, ওই মহিলারা পরিচয় ভাঁড়িয়ে ওই এলাকায় বসবাস করছিল। তারা কীভাবে তা বানাল, সেই সব খতিয়ে দেখা হচ্ছে। 

Read more!
Advertisement
Advertisement