Advertisement

Shakib Al Hasan and Mashrafe Bin Mortaza: বাংলাদেশে জামাত OUT, আওয়ামী লিগ IN? শাকিব, মোর্তাজা নিয়ে BNP-র তাত্‍পর্যপূর্ণ ইঙ্গিত

ইউনূস সরকারের আমলে শাকিব সরকারের প্রতিনিধিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এবার আনিমুলের পদক্ষেপে বোঝা যাচ্ছে, বিএনপি সরকার সহনশীলতার রাজনীতির পথে হাঁটতে চাইছে। শুধু ক্রিকেটই নয়, বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম সূত্রের খবর, দেশের স্থানীয় বিএনপি নেতারা আওয়ামী লিগের পার্টি অফিসগুলিকে খুলে দেওয়ার উদ্যোগ নিচ্ছেন। 

তারেক রহমান, শাকিব আল হাসান ও মশরফে বিন মোর্তাজাতারেক রহমান, শাকিব আল হাসান ও মশরফে বিন মোর্তাজা
Aajtak Bangla
  • ঢাকা,
  • 19 Feb 2026,
  • अपडेटेड 9:57 AM IST
  • শাকিব ও মোর্তাজাকে ফেরাতে উদ্যোগী BNP
  • বিএনপি সরকার সহনশীলতার রাজনীতির পথে হাঁটতে চাইছে
  • বাংলাদেশ ক্রিকেট দুর্দিনের মধ্যে দিয়ে যাচ্ছে

মহম্মদ ইউনূসের বিদায় ও তারেক রহমানের নেতৃত্বে BNP ক্ষমতায় আসতেই, বাংলাদেশে বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট দেখা যাচ্ছে। সেই পরিবর্তনটা মূলত ক্রিকেট দিয়েই শুরু হচ্ছে। না, T20 বিশ্বকাপে বাংলাদেশ খেলছে না। সেই সিদ্ধান্ত বদল করেনি। তবে ঢাকায় যে সব প্রশাসনিক রদবদল ঘটছে, তাতে একটি বিষয় ইঙ্গিত মিলছে, ক্রিকেটকে দিয়েই আওয়ামী লিগের এন্ট্রি হতে পারে বাংলাদেশে।

শাকিব ও মোর্তাজাকে ফেরাতে উদ্যোগী BNP

মঙ্গলবারই তারেক রহমান প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন। তারপরেই বাংলাদেশের নতুন ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী আনিমুল হক বুঝিয়ে দিলেন, তিনি শাকিব আল হাসান ও মশরফে বিন মোর্তাজাকে ফেরাতে চান বাংলাদেশে। এই ক্রিকেটার যে বাংলাদেশকে বিশ্ব ক্রিকেটে কার্যত তুলে ধরেছেন, তা সন্দেহাতীত। এই দুই প্রাক্তন ক্রিকেটারই আওয়ামী লিগের নির্বাচিত সাংসদ। হাসিনা সরকারের পতনের পরে দুজনের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক মামলা দায়ের করা হয়। দুজনেই দেশছাড়া দীর্ঘদিন ধরে। ২০২৪ সালের অগাস্ট থেকে।

বিএনপি সরকার সহনশীলতার রাজনীতির পথে হাঁটতে চাইছে

ইউনূস সরকারের আমলে শাকিব সরকারের প্রতিনিধিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এবার আনিমুলের পদক্ষেপে বোঝা যাচ্ছে, বিএনপি সরকার সহনশীলতার রাজনীতির পথে হাঁটতে চাইছে। শুধু ক্রিকেটই নয়, বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম সূত্রের খবর, দেশের স্থানীয় বিএনপি নেতারা আওয়ামী লিগের পার্টি অফিসগুলিকে খুলে দেওয়ার উদ্যোগ নিচ্ছেন। 

গত ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশের একটি স্পোর্টস চ্যানেল T Sports-কে বিএনপি নেতা মির্জা ফকরুল শাকিবের দেশে ফেরার বিষয়টি নিয়ে বলেন, 'শাকিব বাংলাদেশ ক্রিকেটে খেলবেন কিনা, তা ওঁর ফর্মের উপর নির্ভর করছে। আমি কখনও খেলায় রাজনীতি চাই না। বিশ্বাসও করি না। যিনি যোগ্য, তিনিই সুযোগ পাবেন।' বস্তুত, শাকিব ও মোর্তাজার পক্ষেই কথা বলছেন বাংলাদেশের বিএনপি নেতারা। 

বাংলাদেশ ক্রিকেট দুর্দিনের মধ্যে দিয়ে যাচ্ছে

বাংলাদেশ ক্রিকেট দুর্দিনের মধ্যে দিয়ে যাচ্ছে। টি২০ বিশ্বকাপও খেলছে না। এই পরিস্থিতিতে শাকিবের উপরে ভরসা করছে BCB। শাকিবকে ফিরিয়ে বাংলাদেশ ক্রিকেটকে ফের মূলস্রোতে আনতে চাইছে BCB। কিছু দিন আগেও যে শাকিবকে BCB একেবারে লাল সিগন্যাল দেখিয়েছিল, সেই BCB চাইছে শাকিব ফিরে আসুক। বাংলাদেশের সংবাদমাধ্যম 'প্রথম আলো-র খবর অনুযায়ী বিএনপি সরকারের নতুন ক্রীড়ামন্ত্রীর কথায়, 'আমি চাই শাকিব ও মশরফে নিয়ে যে যে সমস্যা রয়েছে, তা দ্রুত সমাধান হোক ও দুজনেই ফিরে আসুক বাংলাদেশ ক্রিকেটে।' আনিমুল হক বাংলাদেশ জাতীয় ফুটবল টিমের প্রাক্তন অধিনায়কও। 

Advertisement

শাকিব ও মশরফের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, সেগুলির কী হবে? আনিমুলের কথায়, 'আমরা এই বিষয়টিকে নমনীয়তা ও সহনশীলতার সঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে দেখছি। মামলাগুলি নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, যাতে তিনি শিগগিরই বাংলাদেশে ফিরতে পারেন।' দুই ক্রিকেটারের বিরুদ্ধে খুনের মামলাও রয়েছে। ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর ইউনূস সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মহমুদ ভুঁইয়া ঘোষণা করেছিলেন, বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করার অনুমতি দেওয়া হচ্ছে না শাকিবকে।  

TAGS:
Read more!
Advertisement
Advertisement