Advertisement

Andaman Sea Boat Capsizes: রোহিঙ্গা ও বাংলাদেশি নিয়ে আন্দামান সাগরে জাহাজের সলিল সমাধি, নিখোঁজ ২৫০

Andaman Sea Boat Capsizes: জানা গিয়েছে, প্রায় ২৫০ জন আরোহী নিয়ে একটি ট্রলার তলিয়ে গিয়েছে সমুদ্রের অতল গহ্বরে। নিখোঁজদের মধ্যে সিংহভাগই রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশি নাগরিক বলে আশঙ্কা করা হচ্ছে।

Andaman Sea Boat Capsizes: আন্দামান সাগরে জাহাজ সলিল সমাধি বহু রোহিঙ্গা ও বাংলাদেশি, নিখোঁজ ২৫০Andaman Sea Boat Capsizes: আন্দামান সাগরে জাহাজ সলিল সমাধি বহু রোহিঙ্গা ও বাংলাদেশি, নিখোঁজ ২৫০
Aajtak Bangla
  • পোর্টব্লেয়ার,
  • 14 Apr 2026,
  • अपडेटेड 8:59 AM IST

Andaman Sea Boat Capsizes: মাঝসমুদ্রে যান্ত্রিক গোলযোগ নাকি প্রকৃতির রুদ্ররোষ? কারণ যা-ই হোক, আরও একবার নোনা জলে মিশল কয়েকশো মানুষের বাঁচার স্বপ্ন। আন্দামান সাগরে ঘটে গেল এক মর্মান্তিক নৌকাডুবি। জানা গিয়েছে, প্রায় ২৫০ জন আরোহী নিয়ে একটি ট্রলার তলিয়ে গিয়েছে সমুদ্রের অতল গহ্বরে। নিখোঁজদের মধ্যে সিংহভাগই রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশি নাগরিক বলে আশঙ্কা করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, নিখোঁজদের উদ্ধারে উপকূলে ব্যাপক তল্লাশি শুরু হলেও প্রাণহানির আশঙ্কা ক্রমেই প্রবল হচ্ছে।

উন্নত জীবনের সন্ধানে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দেওয়া তাঁদের কাছে নতুন নয়। কিন্তু মঙ্গলবার সেই ঝুঁকিই হয়ে উঠল কাল। সূত্রের খবর, ঘিঞ্জি ওই নৌকাটিতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী বোঝাই করা হয়েছিল। উত্তাল আন্দামান সাগরের ঢেউ সামলাতে না পেরে ভারসাম্য হারিয়ে মাঝদরিয়ায় উল্টে যায় সেটি। অধিকাংশ যাত্রীই সাঁতার জানতেন না, ফলে মুহূর্তের মধ্যে অন্ধকার সমুদ্রে তলিয়ে যান তাঁরা।

ঘটনার খবর পাওয়া মাত্রই আন্তর্জাতিক উদ্ধারকারী দল এবং উপকূল রক্ষী বাহিনী তৎপর হয়েছে। তবে উত্তাল সমুদ্র আর প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে পদে পদে। এখনও পর্যন্ত কতজন জীবিত আছেন বা কতজনের মৃত্যু হয়েছে, তা নিয়ে স্পষ্ট কোনও তথ্য মেলেনি। তবে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো মনে করছে, এটি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় জল-দুর্ঘটনা। দালালের খপ্পরে পড়ে এক অনিশ্চিত যাত্রায় বেরিয়েছিলেন এই মানুষগুলো, যার শেষ পরিণতি হতে চলেছে সম্ভবত সলিল সমাধি।

 

Read more!
Advertisement
Advertisement