Advertisement

হিন্দু আরাধ্য রামকে অবমাননার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল বাংলাদেশের রাজধানী ঢাকা

বাংলাদেশের গাইবান্ধার পলাশবাড়ী এলাকার সনাতন কমপ্লেক্সে প্রভু শ্রীরামের একটি মূর্তি তৈরির কাজ চলছিল কিন্তু সেখানে আচমকাই চরম অশান্তি শুরু হওয়ায় মূর্তি তৈরির সেই কাজ মাঝপথেই বন্ধ করে দিতে হয় এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সনাতন সম্প্রদায়ের মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা প্রতিবাদের পথ বেছে নেন।

হিন্দু আরাধ্য রামকে অবমাননার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল বাংলাদেশের রাজধানী ঢাকাহিন্দু আরাধ্য রামকে অবমাননার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল বাংলাদেশের রাজধানী ঢাকা
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 19 Jun 2026,
  • अपडेटेड 11:23 PM IST

হিন্দু আরাধ্য ভগবান শ্রীরামচন্দ্রকে অবমাননার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল ওপার বাংলা, বাংলাদেশের রাজধানী ঢাকা শহর। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে ঢাকার রাস্তায় নেমে বিশাল মশাল মিছিল করলেন সনাতন ধর্মাবলম্বীরা।

জানা গিয়েছে, বাংলাদেশের গাইবান্ধার পলাশবাড়ী এলাকার সনাতন কমপ্লেক্সে প্রভু শ্রীরামের একটি মূর্তি তৈরির কাজ চলছিল কিন্তু সেখানে আচমকাই চরম অশান্তি শুরু হওয়ায় মূর্তি তৈরির সেই কাজ মাঝপথেই বন্ধ করে দিতে হয় এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সনাতন সম্প্রদায়ের মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা প্রতিবাদের পথ বেছে নেন। স্লোগান, প্রতিবাদে মুখর হয়ে ওঠে এলাকা।

নিজেদের দাবির স্বপক্ষে বক্তব্য জোরালো করতে ঢাকার শাহবাগ মোড় থেকে এই বিশাল মশাল মিছিলটি শুরু করা হয়েছিল মিছিলটি শাহবাগ স্কোয়ার হয়ে মৎস্য ভবনের ওপর দিয়ে সোজা জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয় মশাল মিছিল চলাকালীন প্রতিবাদী সাধারণ মানুষের গলায় জয় শ্রীরাম স্লোগান শোনা যায় এছাড়াও তারা আরও নানা ধরনের প্রতিবাদী স্লোগান দিয়ে গোটা এলাকায় হইচই ফেলে দেন। তোলেন দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে গর্জে ওঠা এই মিছিলটিকে কেন্দ্র করে ওপার বাংলায় এখন ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

 

 

Read more!
Advertisement
Advertisement