Advertisement

Bangladesh Elections 2026: বিশ্বের প্রথম Gen Z প্রভাবিত নির্বাচন, বাংলাদেশে কারা ক্ষমতায় আসতে পারে? বিশ্লেষণ

২০০৯ সালের পরে প্রথমবার বাংলাদেশে প্রতিযোগিতামূলক নির্বাচন হতে চলেছে। হাসিনা সরকারের ১৫ বছরের শাসনের পরে। এখনও পর্যন্ত যা মনে হচ্ছে, তারেক রহমানের নেতৃত্বে BNP-র বাংলাদেশে ক্ষমতায় আসার সম্ভবনা প্রবল। সে ক্ষেত্রে তারেকই হবেন নতুন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ নির্বাচন ২০২৬বাংলাদেশ নির্বাচন ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Feb 2026,
  • अपडेटेड 11:50 AM IST
  • মোট ৩০০ আসনের মধ্যে ২৯২টি আসনে প্রার্থী দিয়েছে বিএনপি
  • Gen Z ভোটার কারা? 
  • দেশের এক তৃতীয়াংশ জেন জি ভোটার 

হাসিনা সরকারের সময়ে একাধিকবার ভোট বয়কটের পথে হেঁটেছে বিরোধীরা। অনে সময় দেখা গিয়েছে, বিরোধীদের বহু নেতানেতৃকে গ্রেফতারও করা হয়েছে। আবার ২০২৬ সালের জাতীয় নির্বাচনও চূড়ান্ত প্রহসনেরই নির্বাচন। কারণ এবারে আওয়ামী লিগকে বাদ দিয়েই নির্বাচন হচ্ছে বাংলাদেশে। যার নির্যাস, আওয়ামী লিগ সমর্থকদের সঙ্গে প্রতারণা। এহেন যাবতীয় বিতর্কের মধ্যেই গুরুত্বপূর্ণ হল, বিশ্বের প্রথম নির্বাচন, যেখানে ফ্যাক্টর হবে Gen Z ভোটাররা। বস্তুত, বাংলাদেশে হাসিনা সরকার ফেলে দেওয়ায় এই জেনারেশনের ভূমিকা রয়েছে। 

মোট ৩০০ আসনের মধ্যে ২৯২টি আসনে প্রার্থী দিয়েছে বিএনপি

২০০৯ সালের পরে প্রথমবার বাংলাদেশে প্রতিযোগিতামূলক নির্বাচন হতে চলেছে। হাসিনা সরকারের ১৫ বছরের শাসনের পরে। এখনও পর্যন্ত যা মনে হচ্ছে, তারেক রহমানের নেতৃত্বে BNP-র বাংলাদেশে ক্ষমতায় আসার সম্ভবনা প্রবল। সে ক্ষেত্রে তারেকই হবেন নতুন প্রধানমন্ত্রী। অন্যদিকে জামাত ই ইসলামির নেতৃত্বে জোটও কড়া চ্যালেঞ্জ ছুড়ছে। জামাতের দলে Gen Z অ্যাক্টিভিস্ট, ৩০ বছরের নীচে বয়স, তাঁদের ভূমিকা চোখে পড়ার মতো। সংবাদ সংস্থা রয়টার্সকে BNP প্রধান তারেক রহমান দাবি করেছেন, বাংলাদেশে তারাই পরবর্তী সরকার গড়তে চলেছে। মোট ৩০০ আসনের মধ্যে ২৯২টি আসনে প্রার্থী দিয়েছে বিএনপি। 

Gen Z ভোটার কারা? 

Gen Z বলতে বোঝায়, যাঁদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে। এদের বেশির ভাগই এখন ভোটাধিকার প্রয়োগের যোগ্য। দেশের আক্ষরিক অর্থেই যুব সমাজ এই Gen Z-রা। 

দেশের এক তৃতীয়াংশ জেন জি ভোটার 

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের অস্থির পরিস্থিতি স্বাভাবিক করতে। ২০২৪ সালের অগাস্টে হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা ও আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। অন্তর্বর্তী ইউনূস সরকার এলেও, আইনশৃঙ্খলায় কোনও রকম উন্নতি হয়নি।  ঢাকার সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ-এর এগজিকিউটিভ ডিরেক্টর পারভেজ করিম আব্বাসির কথায়, 'জনমত সমীক্ষা বলছে, BNP কিছুটা এগিয়েই আছে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ভোটারদের একটি বড় অংশ কিন্তু এখনও সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। এই ভোটের রেজাল্ট নির্ভর করছে একাধিক ফ্যাক্টরের উপরে, তার মধ্যে অন্যতম হল Gen Z ভোটার। দেশের এক তৃতীয়াংশ জেন জি ভোটার কাকে বাছবে, তা এখনই বলা যাচ্ছে না।'

Advertisement

ভারত ও চিনের ভূমিকা

বিভিন্ন জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে, একদা নিষিদ্ধ জামাত ই ইসলামি, যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানের সমর্থনে ছিল, তারা যদি না-ও জিততে পারে, তাহলেও সবচেয়ে ভাল রেজাল্ট করবে।  আগামী বছরগুলিতে বাংলাদেশে ভারত ও চিনের কী ভূমিকা হবে, তাও নির্ধারণ হয়ে যেতে পারে এই নির্বাচনে। শেখ হাসিনার আওয়ামী লিগ ছিল ভারতের বন্ধু। তবে দিল্লি মনে করছে, জামাতের চেয়ে বিএনপি তুলনামূলক ভাবে ভারতের সঙ্গে বেশি তালমিল বজায় রাখবে। 

জামাত যদি ক্ষমতায় আসে, তাহলে তারা পাকিস্তানের দিকেই ঝুঁকবে। ইতিমধ্যে আবার চিন সরকারের প্রতিনিধি জামাতের সঙ্গে মিটিংও করে গিয়েছেন ঢাকাতে। বিএনপি-র তারেক রহমানের কথায়, 'আমরা সেই সব দেশের সঙ্গে বন্ধুত্বে রাজি, যারা বাংলাদেশের মানুষের ভাল চাইবে।'

Read more!
Advertisement
Advertisement