Advertisement

India Bangladesh Tourist Visa: বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা ফের চালু হচ্ছে, বড় পদক্ষেপ দীনেশের

দায়িত্ব নিয়েই বড় ঘোষণা করলেন দীনেশ ত্রিবেদী। বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা ফের চালু করার ঘোষণা করলেন ঢাকায় নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তিনি এ কথা জানান।

২ বছর পর ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে ২ বছর পর ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে
Aajtak Bangla
  • ঢাকা,
  • 25 Jun 2026,
  • अपडेटेड 5:09 PM IST

ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন দীনেশ ত্রিবেদী। আজ বৃহস্পতিবার (২৫ জুন) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে তিনি ঢাকা মিশনের এই দায়িত্ব গ্রহণ করেন। পাশাপাশি, বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদীকে কেন্দ্রীয় মন্ত্রিসভার পূর্ণ (ক্যাবিনেট) মন্ত্রীর সমমর্যাদা দিয়েছে ভারত সরকার। বুধবার (২৪ জুন) ভারত সরকার এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, দীনেশ ত্রিবেদী হাইকমিশনার থাকাকালীন তিনি ভারতে সরকারি ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে ভারত সরকারের পূর্ণমন্ত্রীর মর্যাদা পাবেন। এই মর্যাদা কার্যকর হবে সরকারি অনুষ্ঠানে ভারত সরকারের মন্ত্রীসহ বিশিষ্টদের আসন বরাদ্দের ক্ষেত্রে।

এদিকে দায়িত্ব নিয়েই বড় ঘোষণা করলেন  দীনেশ ত্রিবেদী। বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা ফের চালু করার ঘোষণা করলেন ঢাকায় নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তিনি এ কথা জানান। তিনি বলেন, আগামী ২৮ জুন থেকে সব ক’টি ভারতীয় ভিসা সেন্টারে একযোগে পর্যটন ভিসা দেওয়ার কাজ শুরু হবে। দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ভিসা চালুর ঘোষণা করলেন বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার। স্থানীয় সময় বেলা সাড়ে ১২টা নাগাদ রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে তিনি আনুষ্ঠানিক ভাবে কাজ শুরু করেছেন।  দীনেশ ত্রিবেদী বলেন, ২৮ জুন থেকেই বাংলাদেশিদের জন্য আবার পর্যটন ভিসা দেওয়ার কার্যক্রম শুরু হবে। দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে এই ভিসা আবার চালু হচ্ছে।
ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন দীনেশ ত্রিবেদী।

প্রসঙ্গত ২০২৪ সালের ৫ অগাস্টের গণ–অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের জন্য  ভিসা কার্যক্রম বন্ধ রাখে ভারত। প্রায় দুই বছরের মাথায় পর্যটন ভিসা চালু হতে যাচ্ছে। দীনেশ ত্রিবেদী জানান, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনার ভিসা সেন্টার থেকে একযোগে ভিসার কার্যক্রম শুরু হবে। তিনি বলেন, তিনি যখন বাংলাদেশে বেনাপোল হয়ে আসছিলেন, তখনই ভিসার প্রশ্নটি উঠেছিল। তিনি দেখেছেন, ভিসা খুব জরুরি একটি বিষয়। তাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

গত এপ্রিলে ভারত সরকার দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে নিযুক্ত করে। দুই দেশের ৫৫ বছরের সম্পর্কের ইতিহাসে ভারত এই প্রথম কোনও রাজনীতিবিদকে র হাইকমিশনার করে বাংলাদেশে পাঠিয়েছে। তিনি প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন। ১২ জুন দীনেশ ত্রিবেদী সড়কপথে বাংলাদেশে যান। বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে তিনি বাংলাদেশে পৌঁছন।

Read more!
Advertisement
Advertisement