Advertisement

Bangladesh Violence: অশান্ত বাংলাদেশ, ২৮ জেলায় ছড়াল হিংসা, হাসিনার প্রত্যাবর্তনের আগে গৃহযুদ্ধ?

বাংলাদেশে আবার জ্বলছে হিংসার আগুন। হাসিনার প্রত্যাবর্তনের আগে বাংলাদেশে ২৮ জেলায় হিংসা ছড়ানোর খবর সামনে আসছে। বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মধ্যে নিরাপত্তা আরও জোরদার করল প্রশাসন। মোতায়েন করা হয়েছে আধাসেনা। ওদিকে খাগড়াছড়ি, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও পাবনায় উত্তেজনা তৈরি হয়েছে। একাধিক গাড়ি ও বাড়িতে হামলার অভিযোগ উঠছে।

বাংলাদেশে হিংসা (ছবি: এএফপি)বাংলাদেশে হিংসা (ছবি: এএফপি)
আশুতোষ মিশ্র
  • কলকাতা ,
  • 23 Nov 2026,
  • अपडेटेड 7:55 AM IST
  • বাংলাদেশে আবার জ্বলছে হিংসার আগুন
  • হাসিনার প্রত্যাবর্তনের আগে বাংলাদেশে ২৮ জেলায় হিংসা ছড়ানোর খবর সামনে আসছে
  • বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মধ্যে নিরাপত্তা আরও জোরদার করল প্রশাসন

ডিসেম্বরে দেশে ফিরবেন বলে জানিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তাঁর এহেন ঘোষণার পরই অশান্ত প্রতিবেশী দেশ। রাস্তায় নেমেছে হাসিনার দল আওয়ামী লিগ। অন্যদিকে অ্যাক্টিভ হয়েছে বিএনপি ও জামাত। দফায় দফায় সংঘর্ষ চলছে। বাড়ি, গাড়িতে লাগানো হচ্ছে আগুন। বোমা বিস্ফোরণের খবর সামনে আসছে। যার জেরে ইতিমধ্যেই শত শত গ্রেফতারি হয়েছে। আর এমন পরিস্থিতিতেই বিশ্ব রাজনীতির বিশেষজ্ঞদের প্রশ্ন, ফের অশান্ত হয়ে উঠবে বাংলাদেশ? নতুন করে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হবে?

আসলে বাংলাদেশে আবার জ্বলছে হিংসার আগুন। হাসিনার প্রত্যাবর্তনের আগে বাংলাদেশে ২৮ জেলায় হিংসা ছড়ানোর খবর সামনে আসছে। বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মধ্যে নিরাপত্তা আরও জোরদার করল প্রশাসন। মোতায়েন করা হয়েছে আধাসেনা। ওদিকে খাগড়াছড়ি, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও পাবনায় উত্তেজনা তৈরি হয়েছে। একাধিক গাড়ি ও বাড়িতে হামলার অভিযোগ উঠছে।

এই পরিস্থিতিতে চুপ করে বসে নেই হাসিনার আওয়ামী লিগ। নেত্রীর প্রত্যাবর্তনের আগে তারাও শক্তি প্রদর্শন করছে। ইতিমধ্যেই নিজেদের উপস্থিতি জানান দিতে রাস্তায় নেমেছেন দলের সমর্থকরা। নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশজুড়ে সক্রিয় দলের নেটওয়ার্ক। আর তাতেই অস্বস্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। তাদের সামনে এখন নতুন চ্যালেঞ্জ।

বাংলাদেশে আওয়ামী লিগ কর্মীদের বিরুদ্ধে বড়সড় অভিযান শুরু হয়েছে। ইতিমধ্যেই শত শত গ্রেফতার। আওয়ামী লীগের প্রাক্তন ছাত্রনেত্রী তানিয়া আখতার তপোশি গ্রেফতার, ছাত্র সংগঠনের উপরও বাড়ল চাপ। রবিবার গাজিপুরের টঙ্গি থেকে তাঁকে আটক করার খবর সামনে এসেছে।

সেই সঙ্গে হিংসা ও ভাঙচুরের ঘটনায় পুলিশের তৎপরতা বাড়ছে। যেই সব জায়গায় হিংসার প্রবণতা বেশি, সেখানে নিরাপত্তা বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে।

তবে এত কিছুর পরও নারায়ণগঞ্জ থেকে পাবনা, অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণে উত্তপ্ত বাংলাদেশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উঠছে প্রশ্ন। বাসে আগুন। পাবনায় বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষে আহত একাধিক।একাধিক এলাকায় সংঘর্ষ চলছে। বাজার বন্ধ। সতর্ক স্থানীয় প্রশাসন। 

Advertisement

শেখ হাসিনার প্রত্যাবর্তন?
শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য পেট্রাপোল সীমান্তে পৌঁছছেন আওয়ামী লিগের চার শীর্ষ নেতা। আর খবর ঘিরে রাজনৈতিক মহলে তৎপরতা বেড়েছে।

ওদিকে আবার হাসিনার প্রত্যাবর্তন আটকাতে কড়া পদক্ষেপ বাংলাদেশ সরকারের। ভারতকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আর্জি জানান হয়েছে। বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বক্তব্য, হিংসা ও পেট্রোল বোমা দিয়ে কাউকে দেশে ফেরানো যায় না।
 

 

Read more!
Advertisement
Advertisement