Advertisement

Bangladesh Hasina Return: বাংলাদেশে তাণ্ডব চলছে, আওয়ামী লিগ ও হিন্দুদের ৫০টিরও বেশি ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হল

Sheikh Hasina Bangladesh: বাংলাদেশে ফেরার বার্তা দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই জ্বলছে বাংলাদেশ। এরইমধ্যে জ্বালিয়ে দেওয়া হল ৫০টিরও বেশি ঘর, বাড়ি।

বাংলাদেশে ফের আক্রমণের মুখে হিন্দু, আওয়ামী লিগ, জ্বালিয়ে দেওয়া হল ৫০টি ঘর, বাড়িবাংলাদেশে ফের আক্রমণের মুখে হিন্দু, আওয়ামী লিগ, জ্বালিয়ে দেওয়া হল ৫০টি ঘর, বাড়ি
Aajtak Bangla
  • ঢাকা,
  • 21 Nov 2026,
  • अपडेटेड 4:20 PM IST
  • শেখ হাসিনার ফেরার জল্পনার মধ্যেই জ্বলছে বাংলাদেশ।
  • এই সপ্তাহের শুরুতে BNP-র মিছিলে হামলার জেরে কমপক্ষে ২ জন BNP নেতার মৃত্যু হয়।
  • দুই নেতার মৃত্যুতে দেশের বিভিন্ন প্রান্তে আক্রমণের অভিযোগ উঠেছে BNP নেতাদের বিরুদ্ধে।

শেখ হাসিনার ফেরার জল্পনার মধ্যেই জ্বলছে বাংলাদেশ। এই সপ্তাহের শুরুতে BNP-র মিছিলে হামলার জেরে কমপক্ষে ২ জন BNP নেতার মৃত্যু হয়। এরপর থেকেই বাংলাদেশে হিংসার ঘটনা আরও বাড়ছে। দুই নেতার মৃত্যুতে দেশের বিভিন্ন প্রান্তে আক্রমণের অভিযোগ উঠেছে BNP নেতাদের বিরুদ্ধে। এরইমধ্যে বাংলাদেশের নড়াইল জেলায় ৫০টিরও বেশি বাড়ি ও বেশ কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। 

ঠিক যখন শেখ হাসিনা বাংলাদেশে ফেরার বার্তা দিলেন, সেই ডিসেম্বর মাসের আগেই বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, বেছে বেছে আওয়ামী লিগের নেতা ও কর্মীদের বাড়িগুলিকে এদিন টার্গেট করা হয়। আগুন লাগিয়ে দেওয়া হয় হাসিনার দলের কর্মীদের সম্পত্তিতে। শুক্রবার বিকেলে কালিয়া পুরসভার বেন্দার চর গ্রামে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের আধিকারিক হুমায়ুন কবীর জানান, বিকেল ৪টের দিকে আগুন লাগার খবর পেলেও ওই এলাকায় যাওয়ার রাস্তাগুলোতে গাছ পড়ে থাকায় দমকলকর্মীরা খুব তাড়াতাড়ি গ্রামে পৌঁছাতে পারেননি। রাত ৮টা নাগাদ গ্রামে পৌঁছায় দমকল কর্মীরা। কিন্তু ততক্ষণে অনেক জায়গায় আগুন নিভে গিয়েছে। হুমায়ুন জানান, "অন্তত ২০ থেকে ২৫টি পরিবারের ৫০টিরও বেশি আবাসিক ভবন পুড়ে ছাই হয়ে গিয়েছে।" তিনি জানান, বারদিয়া বাজারের বেশ কয়েকটি দোকানেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে আবার ১৫-২০টি বাড়ি ক্ষতিগ্রস্থ হওয়ার দাবি করা হয়েছে।

প্রশাসন সূত্রে খবর, এই হামলা করা হয়েছে প্রাক্তন আওয়ামী লিগ সাংসদ কবিরুল হক মুক্তির পৈতৃক বাড়িতেও। ওই বাড়িটিরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বাংলাদেশ স্টুডেন্ট লিগ-এর প্রেসিডেন্ট হোসেন সাদ্দাম দাবি করেছেন, স্থানীয় বিএনপি কর্মীরা হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যসহ আওয়ামী লিগ সমর্থকদের কয়েকশো বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। সেগুলো ভাঙচুর যেমন চালিয়েছে, তেমন লুটপাটও করেছে। 

সাদ্দাম এই ঘটনাকে BNP নেতা তারেক রহমানের ভাষণের সঙ্গে জুড়ে দিয়েছেন। দিন কয়েক আগে সংসদে তারেক বলেছিলেন, আওয়ামী লিগ পুনরায় মাথা তোলার আগেই তিনি তাদের মাথা গুঁড়িয়ে দিতে চান। এই হামলাকে সেই ভাষণের ফলাফল বলেই তোপ দেগেছেন বাংলাদেশের ছাত্র নেতা।

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement