Advertisement

PM Narendra Modi Tarique Rahman: তারেককে ফোন করলেন PM মোদী, কী কথা হল?

বাংলাদেশ ভোটে বিরাট জয় বিএনপি-এর। ২০০-এর বেশি আসনে এগিয়ে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল পার্টি। আর তাতে কার্যত একটা বিষয় পরিষ্কার যে এবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন তারেক রহমান। আর সেই তারেক রহমানের সঙ্গেই ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তাঁকে শুভেচ্ছা জানান। তারপর নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গোটা বিষয়টা খোলসা করেন। 

তারেকের সঙ্গে ফোনে কথা মোদীরতারেকের সঙ্গে ফোনে কথা মোদীর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Feb 2026,
  • अपडेटेड 4:13 PM IST
  • বাংলাদেশ ভোটে বিরাট জয় বিএনপি-এর
  • ২০০-এর বেশি আসনে এগিয়ে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল পার্টি
  • বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন তারেক রহমান

বাংলাদেশ ভোটে বিরাট জয় বিএনপি-এর। ২০০-এর বেশি আসনে এগিয়ে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল পার্টি। আর তাতে কার্যত একটা বিষয় পরিষ্কার যে এবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন তারেক রহমান। আর সেই তারেক রহমানের সঙ্গেই ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তাঁকে শুভেচ্ছা জানান। তারপর নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গোটা বিষয়টা খোলসা করেন। 

কী লিখলেন মোদী?
এ দিন সোশ্যাল মিডিয়ায় মোদী জানান, 'তারেক রহমানের সঙ্গে কথা বলে আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে অসাধারণ জয়ের জন্য আমি তাঁকে অভিনন্দন জানাই।

বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্খা পূরণে তার প্রচেষ্টায় আমি আমার শুভেচ্ছা ও সমর্থন জানাই।

ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কযুক্ত দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে আমাদের দুই দেশের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির প্রতি ভারত প্রতিশ্রুতিবদ্ধ।'

আর মোদীর এই বার্তাতেই পরিষ্কার যে তিনি বিএনপি-এর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে উদ্যোগী হয়েছেন। তিনি ভারত এবং বাংলাদেশ সম্পর্ক ঠিক করার জন্য নিজের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর তারেকও যে সেই দিকে পা বাড়াবেন, এটা আপাতত ধরে নেওয়া যায়।


সকালে পোস্ট করেন
এ দিন সকালেই পরিষ্কার হয়ে যায় যে ক্ষমতায় আসতে চলেছে বিএনপি। একাধিক সংবাদমাধ্যম বেসরকারিভাবে সিট সংখ্যা জানাতে থাকে। আর সেই মতো নরেন্দ্র মোদী একটি পোস্ট করে তারেককে সকালেই শুভেচ্ছা জানিয়েছিলেন। 

মোদী লিখেছিলেন, 'এই জয়ের প্রমাণ হল, আপনার নেতৃত্বের উপরে বাংলাদেশের মানুষের আস্থা রয়েছে। গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশকে ভারত বরাবরই সমর্থন করেছে, সেই সমর্থনের ধারা বজায় থাকবে। দ্বিপাক্ষিক উন্নয়নের স্বার্থে আপনার সঙ্গে আমরা একসঙ্গে কাজ করব।'

'I convey my warm congratulations to Mr. Tarique Rahman on leading BNP to a decisive victory in the Parliamentary elections in Bangladesh.

This victory shows the trust of the people of Bangladesh in your leadership.

India will continue to stand in support of a democratic,…

Advertisement

— Narendra Modi (@narendramodi) February 13, 2026'


এবার শুধু পোস্ট নয়, বরং সরাসরি তারেককে ফোন করলেন মোদী। দুইজনের মধ্যে কথাও হয়। তারপর পোস্ট করেন প্রধানমন্ত্রী মোদী। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যে ভারত এবং বাংলাদেশ সম্পর্কে গত ২ বছর ধরে যেই সমস্যা চলছিল, সেই বরফ এবার গলার পথে।

 

Read more!
Advertisement
Advertisement