Advertisement

Bangladesh News: সত্যজিৎ-ঋত্বিকের বাড়ি ভাঙা, রবীন্দ্রনাথের ছবিতে কালি, বাংলাদেশে কট্টরপন্থীদের হাতে ধ্বংস ঐতিহ্য

রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায় এবং ঋত্বিক ঘটকের মতো নামগুলি শুধু শিল্পী বা সাহিত্যিক হিসেবে নয়, বরং সমগ্র বাংলার অভিন্ন সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক। কিন্তু বাংলাদেশে তাঁদের ঐতিহ্যের স্মৃতিচিহ্নটুকুও মুছে ফেলা হচ্ছে নির্বিচারে।

রবীন্দ্রনাথ ঠাকুর, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়রবীন্দ্রনাথ ঠাকুর, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়
পান্না লাল
  • রাজশাহী,
  • 20 Nov 2026,
  • अपडेटेड 6:13 PM IST
  • ভেঙে ফেলা হয়েছে ঋত্বিক-সত্যজিতের বাড়ি
  • কালি লেপে দেওয়া হয়েছে রবীন্দ্রনাথের মূর্তিতে
  • ঐতিহ্যের স্মৃতিচিহ্নটুকুও মুছে ফেলা হচ্ছে নির্বিচারে

সংস্কৃতি, ঐতিহ্য যে ভাবে ধ্বংস করা হচ্ছে বাংলাদেশে, বিশ্বজুড়ে উঠছে শিল্পমহল তা নিয়ে উদ্বিগ্ন। রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায় এবং ঋত্বিক ঘটকের মতো নামগুলি শুধু শিল্পী বা সাহিত্যিক হিসেবে নয়, বরং সমগ্র বাংলার অভিন্ন সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক। কিন্তু বাংলাদেশে তাঁদের ঐতিহ্যের স্মৃতিচিহ্নটুকুও মুছে ফেলা হচ্ছে নির্বিচারে। 

ঋত্বিক ঘটকের বাড়ি ভাঙা 
সম্প্রতি কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়ির অংশ ভেঙে ফেলা হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর বাংলাদেশের রাজশাহী জেলার মিয়াঁপাড়ায় অবস্থিত তাঁর ঐতিহাসিক বাড়িটির অবশিষ্ট দেওয়ালের একটি অংশ গুঁড়িয়ে দেওয়া হয়। ঋত্বিক ঘটক সেখানেই জন্মগ্রহণ করেছিলেন। শৈশবও কাটান ওই বাড়িতেই। তাঁর পৈতৃক বাড়ির দেওয়ার ভাঙার পাশাপাশি সেখানকার বটগাছটিও কেটে ফেলেছে।  

অভিযোগ, কিছু লোক দীর্ঘদিন ধরে ঋত্বিক ঘটকের স্মৃতিবিজরিত ওই বাড়িটি দখলের চেষ্টা করছিল। ঋত্বিক ঘটক ১৯২৫ সালের ৪ নভেম্বর জন্মগ্রহণ করেন। দেশভাগের পর তাঁর পরিবার ভারতে চলে আসে। প্রতি বছর তাঁর জন্মবার্ষিকীতে ওই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সম্প্রতি সেখানে তাঁর শততম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছিল। 

স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা দীর্ঘদিন ধরে বাড়িটি সংরক্ষণের পক্ষে সমর্থক জানিয়ে আসছেন। তাঁরা বলেন, গত ১০-১২ বছরে ভবনটির বিভিন্ন অংশ ধীরে ধীরে ধ্বংস করা হচ্ছে। ২০২৪ সালেই বাড়িটির একটি বড় অংশ ভেঙে ফেলা হয়েছিল। এখন অবশিষ্ট দেওয়ালটিও ভেঙে ফেলা হয়েছে। স্থানীয় প্রশাসন অবশ্য এই পদক্ষেপকে রক্ষণাবেক্ষণ ও সংস্কারের কাজ বলে উল্লেখ করছে। 

রবীন্দ্রনাথের ছবিতে কালি
রবীন্দ্রনাথ ঠাকুর কেবল ভারতের একজন কবি নন, বাংলাদেশে তাঁর গুরুত্ব অপরিসীম। তাঁর লেখা 'আমার সোনার বাংলা' গানটি সে দেশের জাতীয় সঙ্গীত। তা সত্ত্বেও মৌলবাদে অন্ধ বাংলাদেশ তাঁর পরিচয়ের উপর আঘাত করতে দ্বিধা করেনি। এ বছর ১০ অক্টোবর ঢাকায় রবীন্দ্রনাথের একটি প্রতিকৃতিতে কালি লেপে দেওয়া হয়। বাংলাদেশের শিল্পকলা অ্যাকাডেমির বাইরে ছিল তাঁর এই প্রতিকৃতি। 

এই ঘটনার প্রায় ১ মাস পর খুলনা রেলস্টেশনের দেওয়ালে টাঙানো কবিগুরুর ছবি কালো কালি দিয়ে বিকৃত করা হয়। রবীন্দ্রনাথকে মুসলিম ও পূর্ববঙ্গের প্রতি বিদ্বেষী বলে অভিযুক্ত করে পোস্টারও পড়েছিল। 

Advertisement

কবিগুরু তাঁর জীবনের অনেক গুরুত্বপূর্ণ বছর কাটিয়েছিলেন অবিভক্ত পূর্ববঙ্গে। পদ্মা নদী,গ্রাম্য জীবন, কৃষকদের দারিদ্র এবং গ্রামবাংলার প্রকৃতি তাঁর রচনায় ঠাঁই পেয়েছে। 

সত্যজিৎ রায়ের পৈক বাড়ি নিয়ে বিতর্ক
২০২৫ সালের জুলাই মাসে কিংবদন্তি বাঙালি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের পরিবারের একটি বাড়ি নিয়ে বাংলাদেশ বড় ধরনের বিতর্ক সৃষ্ট করে। ময়মনসিংহে একটি পুরনো ভবন ভাঙার কাজ শুরু হয়। যেটি রায় পরিবারের পৈতৃক ভিটে হিসেবেই চিহ্নিত হয়েছিল। ভারত উদ্বেগ প্রতাশ করে ভবনটি সংস্কারের জন্য আবেদনও জানিয়েছিল। তদন্তের পর বাংলাদেশ সরকারের দাবি ছিল, ভেঙে ফেলা ভবনটির সঙ্গে রায় পরিবারের কোনও সম্পর্ক ছিল না। 

রায় পরিবারের শিকড় ছিল পূর্ববঙ্গে। তাঁর ঠাকুরদা উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ১৮৬৩ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেছিলেন।

এই ধরনের ঘটনায় বাংলাদেশ একটি বৃহত্তম আদর্শবিচ্যুতি হিসেবেই প্রতিফলিত হয়েছে। বিষয়টি শুধু কয়েকটি পুরনো দালান, দেওয়াল বা ছবি নিয়ে নয়। এটি সেই সাংস্কৃতিক ঐতিহ্যকে ঘিরে, যা বিশ্বে বাংলাকে এক স্বতন্ত্র পরিচয় দিয়েছে। রবীন্দ্রনাথের সাহিত্য, সত্যজিৎ এবং ঋত্বিকের সিনেমা কোনও একটি দেশের সীমানায় সীমাবদ্ধ নয়। এগুলিকে মুছে ফেলার বা এর থেকে নিজেদের দূরে সরিয়ে রাখার প্রচেষ্টা বাংলাদেশের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যের ভিত্তিকেই দুর্বল করে দিতে পারে। 

 

Read more!
Advertisement
Advertisement