Advertisement

Bangladesh Election: 'পাকিস্তানের মদতে ভোট হচ্ছে,' অভিযোগ হাসিনার, শীঘ্রই বাংলাদেশ ফেরারও ইঙ্গিত দিলেন

নির্বাচন বয়কটের ডাক হাসিনার দল আওয়ামী লিগের। পাকিস্তানের মদতে ভোট হচ্ছে বলে দাবি করেছেন তাঁরই দলের বর্ষীয়ান নেতা তথা বাংলাদেশের প্রাক্তন অর্থমন্ত্রী হাসান মাহমুদ। আজ তক-কে সাক্ষাৎকারে কী জানালেন এই নেতা?

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 11 Feb 2026,
  • अपडेटेड 11:57 AM IST
  • নির্বাচন বয়কটের ডাক হাসিনার দলের
  • পাকিস্তানের মদতে ভোট হচ্ছে বলে দাবি
  • আজ তক-কে সাক্ষাৎকারে কী জানালেন হাসান মাহমুদ?

রাত পোহালেই বাংলাদেশে সাধারণ নির্বাচন। ভোটের মাত্র কয়েক ঘণ্টা আগে রাজনৈতিক তৎপরতা যখন তুঙ্গে তখনই আওয়ামী লিগের নেতা এবং প্রাক্তন অর্থমন্ত্রী হাসান মাহমুদ অন্তর্বর্তী সরকারের উপর তীব্র আক্রমণ শুরু করেছেন। শেখ হাসিনার ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত হাসান আজ তক-কে দেশের আসন্ন নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। 

হাসান মাহমুদ বাংলাদেশের আসন্ন নির্বাচন সুস্ঠু হবে কি না, তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, 'এটি কোনও গণতান্ত্রিক নির্বাচন নয় বরং একটি মঞ্চস্থ ভোট।' হাসান মাহমুদের যুক্তি, নির্বাচনী প্রক্রিয়াটি একটি নির্দিষ্ট মতাদর্শকে ক্ষমতায় রাখার জন্য তৈরি করা হয়েছে। 

প্রাক্তন অর্থমন্ত্রী বাংলাদেশের জনগণের কাছে নির্বাচন সম্পূর্ণ বয়কট করার আবেদন জানান। শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তণের বিষয়েও তিনি আপডেট দিয়েছেন। 

'পাকিস্তানের নির্দেশে ভোট'
হাসান মাহমুদ দাবি করেন, 'বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার পাকিস্তানের নির্দেশে কাজ করছে।' তিনি অভিযোগ করেন, বহিরাগত শক্তি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলি নিয়ন্ত্রণ করছে।

কী দাবি হাসিনার?
কথোপকথনের সময়ে হাসান মাহমুদ বলেন, 'শেখ হাসিনা সুস্থ আছেন এবং নিরাপদ স্থানে আছেন। তিনি আত্মবিশ্বাসী, শীঘ্রই বাংলাদেশে ফিরে আসবেন এবং দলের দায়িত্ব নেবেন।' উল্লেখ্য, শেখ হাসিনাকে বাংলাদেশে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে। 

আওয়ামী লিগের বিরুদ্ধে বর্তমান সরকারের অভিযোগের জবাব এবং হাসান মাহমুদ ওসমান হাদির মৃত্যু সম্পর্কিত অভিযোগ স্পষ্ট ভাবে প্রত্যাখ্যান করেছেন হাসান মাহমুদ। তিনি দাবি করেছেন, 'এই ধরনের অভিযোগ আওয়ামী লিগে ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি রাজনৈতিক ষড়যন্ত্র।'

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। ভোট শেষ হবে বিকেল সাড়ে ৪টে। রাতের মধ্যেই ফলাফল প্রকাশ হওয়ার সম্ভাবনা। 

 

Read more!
Advertisement
Advertisement