Advertisement

BNP-র বিরুদ্ধে এবার পথে নামছে আওয়ামি লিগ, দেশে ফেরার ঘোষণার পরই সক্রিয় হাসিনা

সম্প্রতি বিএনপির এক সাংসদ সংসদে নাম না করে জামাত ইসলামিকে আক্রমণ করেন। দলের সঙ্গে ধর্মকে মেশানো উচিত নয় এমন মন্তব্যও করেন তিনি। তার পাল্টা দেয় জামাত। তারা বিএনপির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে।

ফের সক্রিয় শেখ হাসিনা ফের সক্রিয় শেখ হাসিনা
Aajtak Bangla
  • দিল্লি ও ঢাকা ,
  • 30 Jun 2026,
  • अपडेटेड 4:50 PM IST
  • সম্প্রতি বিএনপির এক সাংসদ সংসদে নাম না করে জামাত ইসলামিকে আক্রমণ করেন
  • দলের সঙ্গে ধর্মকে মেশানো উচিত নয় এমন মন্তব্যও করেন তিনি

চলতি বছরই দেশে ফিরবেন। জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তাঁর এই ঘোষণার পরই সেই দেশে সক্রিয় হচ্ছে তাঁর দল আওয়ামি লিগ। নিজেদের উপস্থিতি ও শক্তি প্রমাণ করতে বাংলাদেশজুড়ে রাস্তায় নামছে দলটি। তাদের তরফে জানানো হয়েছে, বুধবার দেশব্যাপী মিছিল ও মিটিংয়ের কর্মসূচি নেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, লাখ লাখ মানুষের জমায়েত হতে পারে।   

আওয়ামি লিগের দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে তা অবৈধ। তারই প্রতিবাদে পথে নামবেন তারা। তবে মুজিবুর রহমানের দল একথা বললেও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দাবি, এই মিছিলের নেপথ্যে রয়েছে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ। 

সম্প্রতি বিএনপির এক সাংসদ সংসদে নাম না করে জামাত ইসলামিকে আক্রমণ করেন। দলের সঙ্গে ধর্মকে মেশানো উচিত নয় এমন মন্তব্যও করেন তিনি। তার পাল্টা দেয় জামাত। তারা বিএনপির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে। তাহলে কি আওয়ামি লিগকে বিরোধী শক্তি হিসেবে দেখতে চাইছে তারেক রহমানের দল? এই প্রশ্নও তোলে তারা। এই পরিস্থিতিতে বাংলাদেশে নিজেদের শক্তিশালী অবস্থান বোঝাতে চাইছেন শেখ হাসিনা। তাই তিনি মিছিলের ডাক দিয়েছেন। 

আওয়ামি লিগ জানিয়েছে, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। দেশের আর্থ-সামাজিক উন্নতি হয়েছে। অথচ বিএনপির আমলে দেশের মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নেই। বর্তমান সরকার জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের কাজে ব্যবহার করছে বলেও অভিযোগ করা হয়েছে।

তারেক রহমানের দল জনসমর্থন ছাড়া ক্ষমতায় এসেছে বলেও দাবি করে হাসিনার দল। বিবৃতিতে উল্লেখ, 'জোরপূর্বক রাষ্ট্রক্ষমতা দখল করা হয়েছে। সরকারি প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানির জন্য ব্যবহার করা হচ্ছে। বিচারব্যবস্থাও রাজনৈতিক প্রভাবের শিকার হয়েছে।' 

শেখ হাসিনা ও অন্য অভিযুক্তদের মৃত্যুদণ্ডের যে রায় দেওয়া হয়েছে তাও বাতিল করার দাবি জানিয়েছে আওয়ামি লিগ। এই পরিস্থিতিতে বুধবারের এই মিছিল খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। 
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement