Advertisement

Sheikh Hasina Bangladesh: 'হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে,' হুঁশিয়ারি বাংলাদেশের, ডিসেম্বরে ফিরতে পারবেন?

Sheikh Hasina Bangladesh Return: 'হাতকড়া পরে বন্দি হিসেবেই ফিরতে হবে।' শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে এমনটাই বললেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ূন  কবীর। আগামী ১৬ ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা।

আগামী ১৬ ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা। আগামী ১৬ ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Nov 2026,
  • अपडेटेड 2:09 PM IST
  • 'হাতকড়া পরে বন্দি হিসেবেই ফিরতে হবে।' 
  • হাসিনার দেশে ফেরা নিয়ে এমনটাই বললেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী।
  • আওয়ামি লিগের রাজনৈতিক কার্যকলাপও বর্তমানে বাংলাদেশে নিষিদ্ধ।  

Sheikh Hasina Bangladesh Return: 'হাতকড়া পরে বন্দি হিসেবেই ফিরতে হবে।' শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে এমনটাই বললেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ূন  কবীর। আগামী ১৬ ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা। সেই জন্য দিল্লি থেকে ঢাকায় ফেরার বিমান পাঠানোর আবেদনও জানিয়েছেন। তবে শেখ হাসিনার এই ইচ্ছাকে কার্যত নাকচ করে দিয়েছে বাংলাদেশের বর্তমান সরকার। তাঁকে দেশে ফিরতে হলে বন্দি হিসেবেই ফিরতে হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সেদেশের বিদেশ প্রতিমন্ত্রী।

মঙ্গলবার বাংলাদেশের বিদেশ মন্ত্রকে বিদেশি কূটনীতিবিদদের নিয়ে একটি বিশেষ বৈঠক হয়। সেই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন হুমায়ূন  কবীর। তখনই শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হয়। এক সাংবাদিক জানান, আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা। তার প্রতিক্রিয়ায় বিদেশ প্রতিমন্ত্রী বলেন, 'শেখ হাসিনার ইচ্ছা আর বাস্তব পরিস্থিতি এক নয়। তাঁকে দেশে ফিরতে হলে হাতকড়া পরে বন্দি হিসেবেই ফিরতে হবে।'

তিনি আরও জানান, 'কোনও দণ্ডিত ব্যক্তিকে নিয়মমাফিক প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া দেশে ফেরানো সম্ভব নয়। শেখ হাসিনা কোনও সাধারণ যাত্রী নন যে নিজের ইচ্ছেমতো বিমানে চেপে দেশে ফিরবেন। তাঁকে ফেরানোর ক্ষেত্রে আইনি প্রক্রিয়া মানতে হবে। প্রয়োজনে কড়া নজরদারিতেও তাঁকে দেশে আনা হতে পারে।'

কী জানিয়েছিলেন শেখ হাসিনা?
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি জানিয়েছেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, ২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশের বিমানেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে আসা হয়েছিল। তাই এবারও বাংলাদেশ সরকারের উচিত দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বিমানের ব্যবস্থা করা। তিনি বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানে ফেরার আবেদন জানিয়েছেন।

শেখ হাসিনার মুখপাত্রের দাবি, তাঁকে যে পরিস্থিতিতে দেশ ছাড়তে হয়েছিল, তা সংবিধানসম্মত ছিল না। তাই বিজয় দিবসে তাঁর দেশে ফেরার ব্যবস্থা করা বাংলাদেশের সরকারের দায়িত্ব।

Advertisement

২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশে ছাত্র আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এরপর তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন। তারপর থেকে ভারতেই রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছর তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করে। তাঁর দল আওয়ামি লিগের রাজনৈতিক কার্যকলাপও বর্তমানে বাংলাদেশে নিষিদ্ধ।  

Read more!
Advertisement
Advertisement