Advertisement

Sheikh Hasina Bangladesh Return: ডিসেম্বরেই বাংলাদেশ ফিরছেন হাসিনা, তারিখও জানিয়ে দিলেন

আসলে ১৬ ডিসেম্বর বাংলাদেশে বিজয় দিবস হিসেবে পালিত হয়। ১৯৭১ সালে পাকিস্তানের হাত থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য এই দিনটি উদযাপন করা হয়। যেই কারণে ওই দিনটাকেই ঢাকায় ফেরার জন্য বেছে নিয়েছেন হাসিনা। মঙ্গলবার সংবাদ সংস্থা রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি এই তথ্য জানিয়েছেন।

শেখ হাসিনা বাংলাদেশ ফিরছেন (ছবি: আইটিজি)শেখ হাসিনা বাংলাদেশ ফিরছেন (ছবি: আইটিজি)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Nov 2026,
  • अपडेटेड 9:19 AM IST
  • আসলে ১৬ ডিসেম্বর বাংলাদেশে বিজয় দিবস হিসেবে পালিত হয়
  • ১৯৭১ সালে পাকিস্তানের হাত থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য এই দিনটি উদযাপন করা হয়
  • যেই কারণে ওই দিনটাকেই ঢাকায় ফেরার জন্য বেছে নিয়েছেন হাসিনা

ডিসেম্বর মাসে দেশে ফিরবেন, এমনটা আগেই বলেছিলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে প্রশ্ন ছিল, ঠিক কোন দিন বাংলাদেশে পা রাখবেন তিনি? আর সেই দিনটাও এবার ঘোষণা করলেন আওয়ামী লিগ নেত্রী। হাসিনা জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর ভারত থেকে দেশে ফেরার পরিকল্পনার রয়েছে তাঁর। 

আসলে ১৬ ডিসেম্বর বাংলাদেশে বিজয় দিবস হিসেবে পালিত হয়। ১৯৭১ সালে পাকিস্তানের হাত থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য এই দিনটি উদযাপন করা হয়। যেই কারণে ওই দিনটাকেই ঢাকায় ফেরার জন্য বেছে নিয়েছেন হাসিনা। মঙ্গলবার সংবাদ সংস্থা রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি এই তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, ২০২৪ সালে গণঅভ্যুত্থানের জেরে বাংলাদেশ শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান হয়। তারপর থেকে তিনি ভারতেই রয়েছেন। এবার ডিসেম্বরে তিনি দেশে ফিরবেন বলে দিনক্ষণ জানিয়ে দিলেন। 

এমন পরিস্থিতিতে নিজের দেশের সরকারের কাছে প্রয়োজনীয় বিমান পরিবহণের ব্যবস্থা করারও আর্জি জানিয়েছেন হাসিনা। তাঁর দাবি, বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে তাঁকে ঢাকায় ফেরানোর ব্যবস্থা করা উচিত। 

শেখ হাসিনার মুখপাত্র জানিয়েছেন, '২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশের একটি বিমানে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে আসা হয়েছিল। তাই এবার দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও তিনি সরকারের কাছে বিমান পরিবহণের ব্যবস্থা করার আর্জি জানিয়েছেন।'

তিনি আরও বলেন, 'সংবিধানবিরোধীভাবে তাঁকে দেশছাড়া করা হয়। তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাঁকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়া এখন সরকারের দায়িত্ব।'

পাসপোর্ট ও ভ্রমণের নথির জন্য হাসিনার আবেদন
শেখ হাসিনার দেশে ফিরতে চাইছেন। সেই মতো কয়েক সপ্তাহ আগেই তিনি নতুন করে বাংলাদেশের পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের (NID) জন্য আবেদন করেছিলেন। দেশে ফেরার পথ সুগম করতেই এই আবেদন বলে জানা গিয়েছে। ২০২৪ সালের অগাস্টে ভারতে চলে আসার পর তাঁর আগের নথিগুলি বাতিল করা হয়েছিল।

প্রতিবেদন অনুযায়ী, হাসিনার আইনজীবীরা গত ৯ নভেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করেন। লন্ডনভিত্তিক আইনি সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্সের (Matrix Chambers) প্রতিনিধিরা নতুন নথি ইস্যু করার আবেদন জানান। পরে হাসিনার স্বাক্ষর করা অনুমতিপত্র সহ আরও একটি চিঠি পাঠিয়ে ওই আবেদনের অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হয়।

Advertisement

প্রসঙ্গত, শেখ হাসিনার দেশা ফেরার খবরের মধ্যেই বাংলাদেশে বেড়েছে অস্থিরতা। সেখানে শুরু হয়েছে সংঘর্ষ। বিএনপি, জমাতের মতো দলগুলি কাছাকাছি আসবে বলে মনে অভিযোগ অনেকের। এখন দেখার পরিস্থিতি ঠিক কোন দিকে যায়।

 

Read more!
Advertisement
Advertisement