
বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের ব্যক্তিগ জীবন একেবারে রঙিন। তাঁর সম্পর্ক, বিচ্ছেদ সবটাই খবরের শিরোনামে সর্বদা থাকে। তবে এখন ঢালিউড ইন্ডাস্ট্রির টক অফ দ্য টাউন শাকিব ও শবনম বুবলী। তাঁদের ডিভোর্সের গুঞ্জন বহুদিন ধরে শোনা গেলেও গোপনে গোপনে তাঁদের প্রেম যে জোরালো হচ্ছিল, তা বেশ টের পাওয়া যাচ্ছিল। আর তারই মাঝে বুবলী শোনালেন সুখবর। কন্যাসন্তানের মা হয়েছেন বাংলাদেশী নায়িকা আর ফের বাবা হলেন শাকিব। তারকা দম্পতি তাঁদের সন্তানের নামও জানিয়েছেন।
সোশ্যাল মিডিয়া পেজে বুবলী এই সুখবর শেয়ার করেছেন সকলের সঙ্গে। শাকিব-ঘরণী লেখেন, 'আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।' আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি। এখানে মেয়ের নামও জানিয়েছেন বুবলী। শাকিব-বুবলীর সদ্যোজাতর নাম শার্লিন খান।
গত ১১ মে শাকিব ও বুবলীর সন্তান ভূমিষ্ঠ হয় বলে জানা গিয়েছে। তবে এতদিন সেটা গোপনেই রাখা হয়েছিল। তবে শাকিবের থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। সন্তান জন্মের সুখবরও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি। তাঁর পেজে শুধুই নায়কের আগামী ছবি রকস্টার-এর প্রচারের ঝলক। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, কয়েক মাস ধরেই শবনম বুবলীকে বিনোদন জগতের কোনও পার্টি বা আড্ডায় দেখা যাচ্ছিল না। সব ধরনের শ্যুটিং থেকেও তিনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন। সেই সময় থেকেই গুঞ্জন ছিল যে আবার মা হতে যাচ্ছেন শবনম বুবলী।
যদিও বিষয়টি একেবারে গোপন রেখেছিলেন নায়িকা। শোনা গিয়েছিল, রমাজনের প্রথম সপ্তাহেই নাকি আমেরিকায় উড়ে যান বুবলী। সেখানেই সন্তানের জন্ম দেন তিনি। ২০২০ সালের ২১ মার্চ আমেরিকাতেই শাকিব–বুবলীর প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়। দুই বছর পর ২০২২ সালে সন্তান জন্মের খবরটি একসঙ্গে প্রকাশ্যে আনেন এই দুই তারকা। তবে এবার এক মাস পূর্ণ হওয়ার আগেই কন্যাসন্তান জন্মের খবরটি প্রকাশ্যে আনলেন বুবলী। কিছু মাস আগেই বুবলী এক সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেন যে শাকিব খানের সঙ্গে এখনও তাঁর বিচ্ছেদ হয়নি। ফলে তাঁর আবার মা হওয়া নিয়ে অবাক হওয়ার কিছু নেই।