Advertisement

Leonel Messi Fan: মেসির অন্ধ ভক্ত এই নায়িকা, ভাঙা পা নিয়েই রাত জেগে দেখলেন আর্জেন্টিনার ম্যাচ

এই নায়িকা বরাবরই আর্জেন্টিনা এবং ফুটবলের জাদুকর লিওনেল মেসির ফ্যান। তবে এটি নতুন কোনও ভালোবাসা নয়। ছোটবেলা থেকেই আর্জেন্টিনার প্রতি তাঁর দুর্বলতা রয়েছে। সময়ের সঙ্গে সেই টান আরও গভীর হয়েছে, বিশেষ করে লিওনেল মেসির প্রতি নায়িকার শ্রদ্ধা ও ভালোবাসা আজও অটুট।

ভাঙা পা নিয়ে আর্জেন্টিনার ম্যাচ দেখতে ব্যস্ত এই নায়িকাভাঙা পা নিয়ে আর্জেন্টিনার ম্যাচ দেখতে ব্যস্ত এই নায়িকা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Jul 2026,
  • अपडेटेड 2:55 PM IST
  • তবে এই নায়িকা আবার ফুটবলের বিশাল ফ্যান।

ফুটবল জ্বরে বেহাল গোটা বিশ্ব। ফুটবলের সেই আবেগ ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। বাদ নেই এই সুন্দরী নায়িকাও। এমনিতে তাঁর সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ তাঁর গুণমুগ্ধরা। তবে এই নায়িকা আবার ফুটবলের বিশাল ফ্যান। বিশ্বকাপ চলছে আর তিনি প্রত্যেকটা খেলাই রাত জেগে দেখছেন। ফুটবল আবেগ থেকে নিজেকে দূরে রাখতে পারেননি নায়িকা। সম্প্রতি পা ভেঙেছেন তিনি। কিন্তু তা বলে খেলা দেখা থামাননি। ভাঙা পা নিয়েই দেখলেন নায়িকার প্রিয় টিম আর্জেন্টিনার খেলা। 

এই নায়িকা বরাবরই আর্জেন্টিনা এবং ফুটবলের জাদুকর লিওনেল মেসির ফ্যান। তবে এটি নতুন কোনও ভালোবাসা নয়। ছোটবেলা থেকেই আর্জেন্টিনার প্রতি তাঁর দুর্বলতা রয়েছে। সময়ের সঙ্গে সেই টান আরও গভীর হয়েছে, বিশেষ করে লিওনেল মেসির প্রতি নায়িকার শ্রদ্ধা ও ভালোবাসা আজও অটুট। তাই পা ভাঙা সত্ত্বেও টিভির পর্দায় আর্জেন্টিনার ম্যাচ দেখতে একেবারে ভুললেন না। সম্প্রতি পায়ে চোট পেয়েছেন এই নায়িকা। যদিও কী করে পায়ে চোট পেলেন তা জানাননি নায়িকা। 

যে নায়িকার কথা বলা হচ্ছে তিনি হলেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমণি। যদিও তিনি এপার বাংলাতেও সমানভাবে জনপ্রিয়তা অর্জন করেছেন। পরীকে নিয়ে চর্চা কম নেই। সম্প্রতি তাঁর পা ভেঙেছে। নিজের সোশ্যাল মিডিয়া পেজে পা ভাঙার ছবি ও ভিডিও শেয়ার করেছেন ঢালিউড নায়িকা। তাঁকে হুইল চেয়ারে বসা অবস্থায় দেখে উদ্বেগ প্রকাশ করেছেন পরীর অনুরাগীরা। তবে কীভাবে এই পা ভাঙল, সে বিষয়ে কিছুই জানাননি নায়িকা। আর এই ভাঙা পা নিয়েই শুক্রবার ভোররাতে আর্জেন্টিনার ম্যাচ দেখলেন তিনি। সেই ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া পেজে। যেখানে মেসির উদ্দেশ্যে পরী ক্যাপশনে লেখেন, মেসির তো আর পা ভাঙে নাই। মেসির জন্য পরী যে পাগল তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। 

কিছুদিন আগে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে পরীমনি ক্যামেরার দিকে মেসির উদ্দেশ্যে উড়ন্ত চুমু ছুঁড়ে বলেন, আমি আর্জেন্টিনার সমর্থক ছিলাম, আছি এবং থাকব। মেসিকে আমি ভীষণ ভালোবাসি। মাঠে ওর খেলা দেখার সময় অন্যরকম এক উত্তেজনা কাজ করে। অভিনেত্রীর কথায়, মেসির পায়ে বল থাকলেই তাঁর হৃদস্পন্দন যেন বেড়ে যায়। একজন ফুটবলপ্রেমী দর্শকের মতো তিনিও ম্যাচের প্রতিটি মুহূর্ত উপভোগ করেন। জয়-পরাজয়ের হিসাবের বাইরে গিয়েও মেসির খেলার সৌন্দর্য তাঁকে মুগ্ধ করে।    

Advertisement

Read more!
Advertisement
Advertisement