Advertisement

Bangladeshs Viral Buffaloes: ইদের বাংলাদেশে নেতানিয়াহু মোষের দাম ট্রাম্প মোষের চেয়ে বেশি, ব্যাপক VIRAL

আর মাত্র কয়েকদিন পরেই ইদ। বাংলাদেশে জমে উঠেছে কোরবানির পশুর বাজার। প্রতিবছরই কোরবানির পশুর নামে থাকে নানা বৈচিত্র্য। তবে এবার যেন অতীতের সব রেকর্ডই ছাপিয়ে গেল। এ বছর বাংলাদেশে ভাইরাল হয়েছে দুই মোষ ‘ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’। এখন রীতিমতো সেলিব্রিটির মর্যাদা পাচ্ছে এই দুই মোষ। তাদের দেখতে ভিড় হচ্ছে বিস্তর।

ইদের বাংলাদেশে কততে বিক্রি হল দুই ভাইরাল মোষ?ইদের বাংলাদেশে কততে বিক্রি হল দুই ভাইরাল মোষ?
Aajtak Bangla
  • ঢাকা,
  • 19 May 2026,
  • अपडेटेड 1:34 PM IST

আর মাত্র কয়েকদিন পরেই ইদ।  বাংলাদেশে জমে উঠেছে কোরবানির পশুর বাজার। প্রতিবছরই কোরবানির পশুর নামে থাকে নানা বৈচিত্র্য। তবে এবার যেন অতীতের সব রেকর্ডই ছাপিয়ে গেল। এ বছর বাংলাদেশে ভাইরাল হয়েছে দুই মোষ ‘ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’।  এখন রীতিমতো সেলিব্রিটির মর্যাদা পাচ্ছে এই দুই মোষ। তাদের দেখতে ভিড় হচ্ছে বিস্তর।

এই দু'টি মহিষের কথা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও। এখন বাংলাদেশ জুড়ে আলোচনা ওই দু'টি মহিষ নিয়েই। এমন কি এই নিয়ে একাধিক মিম-ও তৈরি করছেন তাঁরা। জাতে আলবিনো এই মোষ দুটিকে কাটা হবে ইদের দিন। সংবাদমাধ্যম ‘দি ইন্ডিপেন্ডেন্ট’-এর রিপোর্ট অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মাথার চুলের মিল থাকায় মহিষটির এ নাম রাখা হয়। গোলাপি চামড়ার মহিষটি ৭০০ কেজির। সামাজিক যোগাযোগমাধ্যম ইউজাররা বলছেন, মহিষটির মাথার সোনালি রঙের লোম, যা দেখতে মার্কিন প্রেসিডেন্টের চুলের মতো। ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু নিয়ে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে বাংলাদেশের এই ‘ট্রাম্প’। নারায়ণগঞ্জেরই পাইকপাড়া এলাকার রাবেয়া এগ্রো ফার্মের আকর্ষণের কেন্দ্রে  এই‘ডোনাল্ড ট্রাম্প’। 

 

অন্য দিকে, ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নামে নামকরণ করা আরও একটি মহিষ নারায়ণগঞ্জে ভাইরাল হয়েছে। নারায়ণগঞ্জের বন্দর এলাকার এসএস ক্যাটেল নামক একটি খামারে লালন-পালন করা বিশালাকৃতির অ্যালবিনো জাতের একটি মহিষের নাম রাখা হয়েছিল নেতানিয়াহু। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর সেটিকে এক নজর দেখতে খামারে ভিড় জমান বহু মানুষ।  মহিষ ‘ট্রাম্পের’ মতো এর স্বভাব শান্ত নয়। ‘নেতানিয়াহুর’ মেজাজ আক্রমণাত্মক। ৭৫০ কেজির বেশি ওজনের ওই মহিষটি প্রায়ই দর্শনার্থীদের দিকে তেড়ে যায়। শেষ পর্যন্ত গত শুক্রবার ঢাকার এক ব্যবসায়ী ৬ লাখ টাকা দিয়ে কিনে নিয়েছেন ‘নেতানিয়াহু’-কে।

 

ইদের আগে এই অদ্ভুত  দর্শন দুই মহিষকে কেন্দ্র করে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে বাংলাদেশে। মহিষ দুটিকে একঝলক দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন শয়ে শয়ে মানুষ। তবে নেতানিয়াহুর চেয়ে অনেক কম দামে সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি করা হয় ডোনাল্ড ট্রাম্পকে। ফলে কোরবানির বাজারে নেতানিয়াহুর কাছে হেরে গেল ট্রাম্প। ট্রাম্পের মতো নেতানিয়াহুও যাচ্ছে রাজধানী ঢাকায়। ইতিমধ্যে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্ম থেকে ৭০০ কেজি ওজনের মহিষ ট্রাম্পকে পুরন ঢাকায় ক্রেতার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।  ১০ মাস আগে রাজশাহীর একটি হাট থেকে ডোনাল্ড ট্রাম্পকে কিনে আনা হয়। 
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement