Advertisement

তারেকের মন্ত্রিসভায় একমাত্র হিন্দু মুখ নিতাই রায় চৌধুরী, কীভাবে এতটা প্রভাবশালী তিনি?

ঢাকায় রাজনৈতিক পালাবদল ঘটে গিয়েছে। ওপার বাংলায় এখন সরকার গড়ছে BNP। তারেক রহমানের নেতৃত্বাধীন এই সরকারের মন্ত্রিসভায় থাকছেন মোট ২৫ জন BNP নেতা।

তারেকের মন্ত্রিসভায় ঠাঁই একমাত্র হিন্দু মন্ত্রীরতারেকের মন্ত্রিসভায় ঠাঁই একমাত্র হিন্দু মন্ত্রীর
Aajtak Bangla
  • ঢাকা,
  • 17 Feb 2026,
  • अपडेटेड 3:23 PM IST
  • ওপার বাংলায় এখন সরকার গড়ছে BNP।
  • তারেক রহমানের নেতৃত্বাধীন এই সরকারের মন্ত্রিসভায় থাকছেন মোট ২৫ জন BNP নেতা।
  • কোনও গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব পেতে পারেন এই নেতা।

ঢাকায় রাজনৈতিক পালাবদল ঘটে গিয়েছে। ওপার বাংলায় এখন সরকার গড়ছে BNP। তারেক রহমানের নেতৃত্বাধীন এই সরকারের মন্ত্রিসভায় থাকছেন মোট ২৫ জন BNP নেতা। তবে উল্লেখযোগ্য ভাবে এরমধ্যে মাত্র একজন রয়েছেন সংখ্যালঘু নেতা, নিতাই রায় চৌধুরী। জল্পনা রয়েছে, কোনও গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব পেতে পারেন এই নেতা। 

বাংলাদেশের নির্বাচনে এই নেতার জয়ের পর থেকেই খবরের শিরোনামে আসতে শুরু করেছেন এই নেতা। কে এই  নিতাই রায় চৌধুরী? জেনে নেওয়া যাক।

তথ্য বলছে ৭৭ বছর বয়সী নিতাই রায় চৌধুরী বাংলাদেশের অত্যন্ত প্রবীণ নেতাদের মধ্যে অন্যতম। তিনি এর আগেও বাংলাদেশের মন্ত্রী ও বাংলাদেশ পার্লামেন্টের সদস্য ছিলেন। রাজনীতিবিদ ছাড়াও পেশায় তিনি একজন উকিল। হুসেইন মহম্মদ এরশাদ সরকারের আমলে নিতাই রায় চৌধুরী যুব ও ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও, বর্তমানে তিনি BNP-র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান।

কত ভোটে জয় পেয়েছিলেন নিতাই রায় চৌধুরী?

বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে চৌধুরী মাগুরা-২ আসন থেকে নিতাই রায় চৌধুরী ১ লাখ ৫০ হাজার ১৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার (জামাত) মুশতারশেদ বিল্লাহ পেয়েছিলেন  ১ লাখ ১৭ হাজার ৮০৭ ভোট। 

গয়েশ্বর চন্দ্র রায়কে মন্ত্রী হিসেবে শপথ নিতে ডাকা হয়নি

নিতাই রায় চৌধুরী ছাড়াও বাংলাদেশের নির্বাচনে BNP-র টিকিটে জয়ী হয়েছেন আর এক হিন্দু প্রার্থী গয়েশ্বরচন্দ্র রায়। ঢাকা থেকে তিনি জয়ী হয়েছেন। তবে তাঁকে প্রাথমিক ভাবে শপথ নিতে ডাকা হয়নি।

BNP-র মন্ত্রিসভায় কারা মন্ত্রী হচ্ছেন?

মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ,  হাফিজ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু,  আবু জাফর জাহিদ হোসেন, খলিলুর রহমান, জাকির আলম, আব্দুল আউয়াল মিন্টু, মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আমিনুর রশিদ, আফরোজা রিতা, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, এহছানুল হক মিলন, কায়সার সাখাওয়াত হোসেন,  শেখ রবিউল আলম।
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement