Advertisement

Bangladesh Election Result: ঐতিহাসিক জয়ের পরও বিজয় উৎসব করবে না BNP, কেন?

বাংলাদেশ জয়ের পথে তারেক রহমান পরিচালিত বিএনপি। ইতিমধ্যেই তারা নিজেদের জয়ী ঘোষণা করেছে। তবে এই জয়ের পরও বিজয় উৎসব পালন করতে রাজি নয় বাংলাদেশ ন্যাশনাল পার্টি। তাদের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশিকা দিয়ে জানান হয়েছে যে এই জয়ের পরও কোনও মিছিল বা ব়্যালি বেরবে না। এমনকী হবে না কোনও বিজয় উৎসব।

বিএনপিবিএনপি
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 13 Feb 2026,
  • अपडेटेड 8:25 AM IST
  • বাংলাদেশ জয়ের পথে তারেক রহমান পরিচালিত বিএনপি
  • ইতিমধ্যেই তারা নিজেদের জয়ী ঘোষণা করেছে
  • হবে না কোনও বিজয় উৎসব

বাংলাদেশ জয়ের পথে তারেক রহমান পরিচালিত বিএনপি। ইতিমধ্যেই তারা নিজেদের জয়ী ঘোষণা করেছে। তবে এই জয়ের পরও বিজয় উৎসব পালন করতে রাজি নয় বাংলাদেশ ন্যাশনাল পার্টি। তাদের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশিকা দিয়ে জানান হয়েছে যে এই জয়ের পরও কোনও মিছিল বা ব়্যালি বেরবে না। এমনকী হবে না কোনও বিজয় উৎসব।

এই মর্মে একটি প্রেস বার্তাও দিয়েছে তারেকের দল। সেখানে তারা বাংলাদেশের মানুষকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি জানান হয়েছে যে শুক্রবারের জুম্মার নামাজের পর মসজিদের বিশেষ দোয়ার আয়োজন করা হবে। সদ্য প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বাংলাদেশের জন্য চাওয়া হবে দোয়া।

তাই পার্টির তরফ থেকে সমস্ত নেতা, কর্মী এবং সংগঠনকে দোয়ায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে। ঢাকা সহ গোটা দেশেই এই দোয়া অনুষ্ঠিত হবে। 

সব ধর্মের কাছ থেকেই দোয়া চাওয়া হয়েছে
জয়ের পরই সারা দেশে ধর্মীয় শান্তি বজায় রাখার পরামর্শ দিয়েছে তারেকের দল। তাদের পক্ষ থেকে সব ধর্মকে সঙ্গে নিয়ে চলার বার্তাও দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষ যাতে নিজের মতো করে দেশের ভাল চেয়ে প্রার্থনা করে, সেই আবেদনও করা হয়েছে তাদের পক্ষ থেকে। 

কী বার্তা? 
'ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বিপুল সংখ্যক আসনে নির্বাচিত হওয়ায় ঢাকা মহানগরসহ দেশব্যাপী বিএনপি’র পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়েছে।

এ উপলক্ষে আগামীকাল ১৩ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার বাদ জুম’আ ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও দেশবাসীর প্রতি শুভ কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হবে।

তবে উল্লেখ থাকে যে, জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় বিএনপি’র পক্ষ থেকে কোন আনন্দ মিছিল কিংবা কোন সভা করা যাবে না।

ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে দেশব্যাপী মসজিদে মসজিদে অনুষ্ঠিতব্য দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।

Advertisement

একই সঙ্গে সারাদেশে মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরকে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার জন্য অনুরোধ করা হলো।'

কারা কতগুলি সিটে এগিয়ে? 
অবশেষে বাংলাদেশের ভোট হয়েছে। মোট ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে হয়েছে ভোট। সেখানে বেসরকারি সূত্রে খবর যে বাংলাদেশন ন্যাশনাল পার্টি বা বিএনপি এগিয়ে রয়েছে ২০০টির বেশি সিটে। অর্থাৎ তারা একক সংখ্যাগরিষ্ঠতা ইতিমধ্যএই পেয়ে গিয়েছে। অন্য দিকে জামাত জোট মোটামুটি এগিয়ে রয়েছে ৬৮টি সিটে। তাই এটা সহজেই ধরে নেওয়া যায় যে এই ভোটে জিততে চলেছে বিএনপি। তারেকই হতে চলেছেন পরবর্তী প্রধানমন্ত্রী।
 

 

Read more!
Advertisement
Advertisement