শ্রীরামচন্দ্রের ছবি অবমাননা এবং মূর্তি নির্মাণ স্থগিত করার অভিযোগে নতুন করে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অবিলম্বে মূর্তির নির্মাণকাজ শুরু করার দাবিতে হাজার হাজার হিন্দুরা রাস্তায়। বিক্ষোভ মিছিল করছেন তাঁরা। এই বিতর্ককে কেন্দ্র করে বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার এবং ধর্মীয় স্বাধীনতা নিয়ে আবারও প্রশ্ন উঠছে।