সাদা শাড়ি, লাল পাড়, ঢাকের তালে তালে নাচ আর প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা। দৃশ্যটা দেখলে মনে হতেই পারে, এ যেন কলকাতা কিংবা পশ্চিমবঙ্গের কোনও পরিচিত দুর্গাপুজোর ছবি। কিন্তু না, এই ছবি বাংলাদেশের ময়মনসিংহের দুর্গাবাড়ি রোডের। আর এই দৃশ্যই এখন উঠে এসেছে সামাজিক মাধ্যমে। বহুদিনের উদ্বেগ আর আশঙ্কার আবহ পেরিয়ে এবার দুর্গাপুজোয় এমন আনন্দের ছবি সামনে আসায় স্বস্তি প্রকাশ করছেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের বহু মানুষ।