Bangladesh এ রাজনৈতিক পটপরিবর্তনের পর অবশেষে বরফ গলতে শুরু করেছে ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে। নতুন প্রধানমন্ত্রী হিসেবে Tarique Rahman দায়িত্ব নেওয়ার পরই দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক সঙ্কেত মিলতে শুরু করেছে। তারই প্রথম বড় পদক্ষেপ হিসেবে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আবার চালু হতে চলেছে Dhaka হয়ে Agartala ও Kolkata র মধ্যে আন্তর্জাতিক বাস পরিষেবা। শনিবার থেকে শুরু হয়েছে পরীক্ষামূলক যাত্রা, যা দুই বাংলার পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের মানুষের কাছে নতুন আশার বার্তা নিয়ে এসেছে।