সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই কত রকমের ভিডিও ভাইরাল হয়। কখনও মজার ভিডিও, কখনও অবাক করা কোনও দৃশ্য, আবার কখনও এমন কিছু দাবি সামনে আসে, যা নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। কিন্তু এবার যে অভিযোগ সামনে এসেছে, তা শুধু সোশ্যাল মিডিয়ার বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়। অভিযোগ, পরিকল্পিতভাবে কিছু ভিডিও তৈরি করে একটি দেশের ভাবমূর্তি অন্য দেশের সামনে খারাপভাবে তুলে ধরার চেষ্টা চলছে। আর সেই ভিডিও তৈরির নেপথ্যে রয়েছেন বিদেশি কনটেন্ট ক্রিয়েটররা। এমনকী, একটি দেশের বস্তি এলাকার ছবিকে অন্য দেশের বলে প্রচার করার অভিযোগও উঠেছে। পাশাপাশি ছড়ানো হচ্ছে অদ্ভুত কিছু খাবার এবং পানীয় সংক্রান্ত দাবিও। কিন্তু কেন এমন ভিডিও তৈরি করা হচ্ছে? এর পিছনে কি শুধুই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা, নাকি রয়েছে আরও বড় কোনও উদ্দেশ্য?