‘৩২ বছর আমি নির্বাসনে আছি। আমি অবশ্যই বাংলাদেশে ফিরতে চাই। কিন্তু আমাকে ফিরতে দেওয়া হয় না। আমার পাসপোর্ট রিনিউ করে না বাংলাদেশ সরকার। এবং আমার যে সুইডিস পাসপোর্ট আছে ওটাতেও ভিসা দেয় না। তাই আপাতত ভারতেই থাকব।' কলকাতা সফর সেরে ফিরে যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশে ফেরা নিয়ে এমনটাই জানালেন বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন। পাশাপাশি কলকাতা সফর সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ' কলকাতায় খুবই ভালো স্মৃতি, সাধারণ মানুষের ভালোবাসা এত পেয়েছি যে আমার চোখের জল চলে এসেছে। আবার শীঘ্রই আসব। বইমেলায় তো আসবই। যখনই কলকাতা ডাকবে আমি আসব।'